স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনিত অ্যাথলিট হিমা দাসের নাম। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান তালিকায় হিমার নাম অন্তর্ভূক্ত করার জন্য কেন্দ্রের কাছে আবেদন করে অসম সরকার। কনিষ্ঠতম ক্রীড়াবিদ হিসেবে চলতি বছরের খেলরত্ন পুরস্কারের জন্য মনোনিত প্রতিদ্বন্দ্বীদের তালিকায় জায়গা পেয়েছেন ২০ বছরের অ্যাথলিট। সূত্রের খবর, গত ৫ জুন তরুণ অ্যাথলিটের নাম কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। টোকিও অলিম্পিকেও হিমা দেশের মুখ উজ্জ্বল করবেন বলে আশা ক্রীড়া মহলের। ২০১৮ সালে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার সোলো ইভেন্টে সোনা জিতেছিলেন হিমা দাস। একই বছর জাকার্তায় হওয়া এশিয়ান গেমসে মহিলাদের ৪X৪০০ মিটার রিলে এবং ৪X৪০০ মিটার মিক্সড রিলে ইভেন্টে সোনা জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন অসমের অ্যাথলিট। দেশের হাতে একই সঙ্গে এতগুলি পদক তুলে দেওয়ার স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালেই হিমাকে অর্জুন পুরস্কারের ভূষিত করেছিল কেন্দ্রীয় সরকার।
Related Articles
স্ত্রী-কে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় স্বামীর ১০ বছরের কারাদন্ড চুঁচুড়া আদালতে।
হুগলি, ১৭ ফেব্রুয়ারি:- পাঁচ বছর আগে পাণ্ডুয়া থানার অন্তর্গত এলাকায় গৃহবধূ নাজরানা খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় স্বামী মহম্মদ রাজাকে দোষী সাব্যস্ত করে কড়া সাজা শোনাল আদালত। দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত একাধিক ধারায় শাস্তির নির্দেশ দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (বধূ নির্যাতন) ধারায় অভিযুক্তকে ৩ বছরের কারাদণ্ড ও […]
করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ ইন্দ্রনীল সেনের।
সুদীপ দাস , ২৩ মে:- হাত বাড়ালেই অক্সিজেন বন্ধু চন্দননগর পৌরনিগম। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত চন্দননগরের বিধায়ক হওয়ার পরেই নতুন উদ্যমে করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ ইন্দ্রনীল সেনের। তার উদ্যোগে এবং চন্দননগর পৌরনিগমের ব্যবস্থাপনায় তাদের স্বাগতম নামক একটি অনুষ্ঠান বাড়িতে ১০ টি বেডের অক্সিজেন পার্লারের শুভ সূচনা হলো আজ। অন্যান্য সময় এই অনুষ্ঠান বাড়িটি অনুষ্ঠানের জন্য ভাড়া […]
সাঁতরাগাছি ব্রিজের উপর দাউদাউ করে জ্বলে গেল সরকারি বাস।
হাওড়া, ২৮ মে:- যাত্রীবোঝাই সরকারি বাসে আগুন। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি ব্রিজের উপর শনিবার দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, সরকারি বাসটি কলকাতার দিকে যাচ্ছিল। তখনই আচমকা ওই ঘটনা ঘটে। যাত্রীরা সবাই রক্ষা পান। যান্ত্রিক ত্রুটি থেকে বাসের ইঞ্জিনে আগুন লাগে বলে মনে করা হচ্ছে।উপস্থিত পুলিশ কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। Post Views: 349








