হাওড়া , ১৬ জুন:- আসন্ন বর্ষায় হাওড়া জেলায় জল জমা ও ডেঙ্গুর প্রকোপ রুখতে হাওড়ার জেলাশাসক, পুলিশ কমিশনার, পুর কমিশনার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে মঙ্গলবার বৈঠক করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন শরৎ সদনে হয় ওই বৈঠক। এই বর্ষায় হাওড়া শহরে জল জমার সমস্যা দূর করতে সমস্ত নিকাশী নালা ও খালগুলি ৩০ জুনের মধ্যে সংস্কারের লক্ষ্যমাত্রা স্থির করে দেন সমবায় মন্ত্রী। বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের একাধিক কর্তাও উপস্থিত ছিলেন। বৈঠকে অরূপ রায় বলেন, এই বর্ষায় জল জমার সমস্যা যেন না থাকে তা নিশ্চিত করতে হবে। নইলে এই থেকে ডেঙ্গির প্রকোপও দেখা দিতে পারে। তিনি জেলা প্রশাসের কর্তাদের উদ্দেশ্যে বলেন জল জমার সমস্যা দূর করতে শহরের নিকাশী ব্যবস্থা ঠিক রাখতে হবে। এর জন্য পচা খাল, রানি ঝিল সহ যেসব নিকাশি খাল ও নালাগুলি রয়েছে সেগুলিকে ঠিকঠাক সংস্কার করে রাখতে হবে।
Related Articles
ঘড়ির কাঁটায় পাঁচটা বাজতেই লকডাউন পর্ব শুরু , শ্রীরামপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ কমিশনার।
হুগলি , ৯ জুলাই:- ঘড়ির কাঁটায় পাঁচটা বাজতেই লকডাউন পর্ব শুরু হয়ে গেলো । শ্রীরামপুর পুরসভার তিন নং ওয়ার্ড গোয়ালাপাড়া কনটেনমেন্ট জোনে লকডাউন কেমন চলছে দেখতে আসেন চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ূন কবির। এডিসিপি ঈশানী পাল, এসিপি বিজয়কৃষ্ণ মন্ডল, আইসি শ্রীরামপুর দিব্যেন্দু দাসকে নিয়ে সিপি লকডাউন সরেজমিনে বের হন।হুগলি জেলার ২১ টি কনটেনমেন্ট জোনের মধ্যে ১৪ […]
কালীপুজো ও ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন পুর প্রশাসকমন্ডলীর সদস্যরা।
হাওড়া, ৩ নভেম্বর:- কালীপুজো ও ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন পুর প্রশাসকমন্ডলীর সদস্যরা। বৃহস্পতিবার কালীপুজো। এরপর কালীপ্রতিমার বিসর্জনের জন্য দিন নির্দিষ্ট করা হয়েছে শুক্র, শনি ও রবিবার অর্থাৎ ৫, ৬ ও ৭ নভেম্বর। এছাড়া আগামী ১০ এবং ১১ নভেম্বর ছটপুজো রয়েছে। এর আগে হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ গঙ্গার ঘাটগুলি পুরনিগমের তরফ থেকে বুধবার দুপুরে […]
সিঙ্গুরে চাকুরি প্রার্থীদের মিছিলে বাধা পুলিশের।
হুগলি, ১৫ নভেম্বর:- এস এস সি চাকরিপ্রার্থীদের মিছিলে বাধা পুলিশের। দুপক্ষের বচসাl হুগলির সিঙ্গুর দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ঘটনা। এসএসসি যুব-ছাত্র অধিকার কর্মশিক্ষা ও শারীর শিক্ষা মঞ্চের উদ্যোগে চাকুরী সুনিশ্চিত করার দাবিতে আজ সিঙ্গুর থেকে নবান্ন পর্যন্ত অভিযান কর্মসূচি রয়েছে, যে কর্মসূচিতে যোগ দিতে আসা চাকুরী প্রার্থীদের পুলিশ বাধা দিলে শুরু হয় বচসা। তাদের দাবি মুখ্যমন্ত্রী […]








