হাওড়া, ৫ জুন:- ভরসন্ধ্যায় খুন হাওড়ার শিবপুরে। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরের পিএম বস্তি চার নম্বর বাই লেনের কাছে মহঃ আকবর আলি আনসারিকে দুষ্কৃতিরা খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তিনি এদিন বাইরে বসেছিলেন। তখনই ঘটে ঘটনা। এরপর আনসারিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রের খবর, মৃত আকবর আনসারি কলকাতার কালিন্স স্ট্রিটে একটি কসমেটিকস দোকানে কাজ করতেন। শিবপুর থানার পুলিশ তদন্ত নেমেছে। কি কারণে এই ঘটনা জানা যায়নি। পুলিশ জানিয়েছে দুষ্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।
Related Articles
ভোট পরবর্তী হিংসা সামলাতে নির্বাচনের পরেও রাজ্যে থাকবে ৩২০ কোম্পানি বাহিনী।
কলকাতা, ২৪ মে:- ভোট পরবর্তী হিংসা সামাল দিতে নির্বাচনের পরেও রাজ্যে থাকবে ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গত বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে হিংসার ঘটনায় ৬০ জনেরও বেশি বিরোধী কর্মী নিহত হয়েছেন। শতাধিক আহত হয়েছেন। এর থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিল এবার নির্বাচন কমিশন। নির্বাচনের পরেও বাংলায় ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। কেন্দ্রীয় গোয়েন্দা […]
উলুবেড়িয়ায় ভয়ানক দুর্ঘটনার শিকার অটো যাত্রী মহিলা। হাত কেটে পড়লো রাস্তায়।
হাওড়া, ১৭ জুন:- হাওড়ার উলুবেড়িয়ায় ভয়ানক দুর্ঘটনার শিকার অটো যাত্রী এক মহিলা। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে তাঁর হাত কেটে পড়ে যায় রাস্তায়। শনিবার সকালে উলুবেড়িয়ার নোনা এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। জখম ওই মহিলার নাম রেবা মন্ডল(৪০)। তিনি হাওড়ার শ্যামপুরের মাধবপুরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, উলুবেড়িয়ার একটি নার্সিংহোমে কাজ করেন তিনি। এদিন সকালে […]
ভার্চুয়াল মাধ্যমে হাওড়ার পুজোর উদ্বোধন করলেন মোদী।
হাওড়া , ২২ অক্টোবর:- বৃহস্পতিবার মহাষষ্ঠীর সকালে হাওড়ার ইছাপুরের এপিজি মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের ১৬তম বর্ষের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান পুজো উদ্যোক্তাদের তরফ থেকে সরাসরি দেখার ব্যবস্থা করা হয়। এদিন পুজো মন্ডপের বাইরে এবং ইছাপুর শিয়ালডাঙা চৌরাস্তা মোড়ে এলইডি স্ক্রিনের মাধ্যমে উদ্বোধনের সরাসরি সম্প্রচার করা হয়। তবে […]








