হুগলি, ৫ জুন:- করোনার আবহে উত্তরপাড়া কোতরং উদয়ন পল্লী এলাকা থেকে এক বৃদ্ধ নিখোঁজ।প্রতিদিনের মত গত ২৫ মে ভোর বেলায় পাড়ার মধ্যে প্রাতঃ ভ্রমণে বেরোয় দুলাল চ্যাটার্জি ৬১।ভোর বেলায় বেরোলেও বেলা হয়ে গেলে বাড়িতে না আসায় খোঁজা খুঁজি শুরু করে দেয় বাড়ির লোকজন।সকাল থেকে রাত গড়িয়ে গেলেও বাড়িতে না আসায় উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ জানান শ্যালক দেবল মুখার্জি,তিনি বলেন জামাইবাবু ভীষণ ভালো মনের মানুষ ছিলেন।তিনি প্রতিদিন সকালে হাঁটতে যান সেদিনো সকালে হাঁটতে বেরোন কিন্তু বেলা গড়ালে বাড়িতে না আসায় আমরা ভীষণ চিন্তায় পড়ে যায়।আমরা পাড়ার ছেলেদের নিয়ে খোঁজা খুঁজি করি কিন্তু কোথাও না পাওয়া গেলে পুলিশের দ্বারস্থ হয়।খুব চিন্তায় আছি পুলিশ বলছে দেখছি দেখবো কিন্তু এখনো আমরা আমাদের জামাইবাবু কে খুঁজে পেলাম না।পুলিশ যদি আরো একটু সক্রিয় হতো তাহলে হয়তো কিছু উপকার পেতাম।স্থানীয় কাউন্সিলর প্রণব বাগ বলেন আমি বিষয় টা শুনেছি আমি নিজে উত্তরপাড়া থানার বড়োবাবু কে বলেছি বিষয় টা একটু গুরুত্ব দিয়ে দেখলে ভালো হয়।আমরা ওই পরিবারের পাশে আছি।
Related Articles
লকেটের সমর্থনে চুঁচুড়ায় রোড শো মহাগুরুর।
সুদীপ দাস , ১ এপ্রিল:- একদিকে রাজ্যের একাধিক জায়গায় যখন ২য় দফার নির্বাচন চলছে, তখন আগামী দফাগুলিতে যেখানে যেখানে নির্বাচন হবে সেই সমস্ত জায়গায় জোরকদমে চললো প্রচার। হুগলীর চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর সমর্থনে বৃহস্পতিবার রোড শো করলেন প্রখ্যাত অভিনেতা তথা সদ্য বিজেপিতে যোগদান করা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুর সওয়া তিনটে নাগাদ চুঁচুড়ার […]
তৃণমূল কাউন্সিলরের টুরিস্ট প্যাকেজ পছন্দ না হওয়ায় ট্রাভেল এজেন্সিতে চড়াও দলের কর্মীরা।
সুদীপ দাস, ২৭ ডিসেম্বর:- তৃণমূল কাউন্সিলরের ট্যুরিস্ট প্যাকেজ না পসন্দ। ট্রাভেল এজেন্সিতে চড়াও তৃণমূল কর্মীরা। ঘটনায় আতঙ্গিক ওই ট্রাভেল এজেন্সির পরিবার। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার ফুলপুকুরে। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, দিনকয়েক আগে চন্দননগরের ২৭নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিনয় কুমার সাউ এবং চাঁপদানির এক প্রোমোটার মোট ১০জন আড়াই লাখ টাকার প্যাকেজে […]
রাজ্যে বারটি নতুনরুটে বাস পরিষেবার চালুর উদ্যোগ।
কলকাতা, ২৩ জুন:- রাজ্য সরকার বিভিন্ন জেলায় ১২টি নতুন রুটে বাস পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে। রাজ্যের পরিবহণ দফতর জানিয়েছে যাত্রীদের মুশকিল আসান করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পরিবহণ দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, নতুন ১২টি রুটে সরকারি বাস পরিষেবা চালানোর ক্ষেত্রে শুধু কলকাতা নয়, জেলাগুলিকেও বিশেষ ‘ফোকাস’-এ রাখা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এই […]










