শিলিগুড়ি , ১ সেপ্টেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের মনীরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দয়ারাম জোতে একটি বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। জানা গিয়েছে যে এদিন সকালে দয়ারাম জোত এলাকার বাসিন্দা সঞ্জয় গুপ্তার বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়। এই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এবং তরীঘরী খবর দমকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন। এরপর দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে রান্না ঘরের মধ্যে থাকা জিনিসপত্র পুড়ে যায়। দমকল সূত্রে জানা গেছে যে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়।
Related Articles
রেশন ও আম্ফানের ত্রাণ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে সরাসরি থানায় অভিযোগ জানানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর।
নবান্ন,হাওড়া , ১৭ জুন:- রেশন ও আম্ফানের ত্রাণ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে সরাসরি থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ সঠিক হলে তিনি নিজে বিষয়টি দেখবেন বলেও জানান। বিভিন্ন খাতে ক্ষতিপূরণের টাকা সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর জন্য কাউকে ধরা বা টাকা দেওয়ার দরকার নেই […]
করোনায় আক্রান্ত আফ্রিদি! কী বললেন গৌতম গম্ভীর ?
স্পোর্টস ডেস্ক , ১৪ জুন:- দুজনের মধ্যে সাপে-নেউল সম্পর্ক। একজন একটু এদিক-ওদিক বললে আরেকজন ছেড়ে কথা বলেন না। কখনও আফ্রিদি আক্রমণ করেন। কখনও আবার গৌতম গম্ভীর ফুঁসে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় হোক বা টিভি চ্যানেলের সাক্ষাৎকারে,গম্ভীর-আফ্রিদি মানেই উত্তপ্ত বাক্য বিনিময়! তবে এখন পরিস্থিতি আলাদা। করোনা ভাইরাসের প্রকোপ শত্রুতা ভুলিয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ […]
আরামবাগে অসহায় পরিবারের পাশে পুরশুরার বিধায়ক।
হুগলি,১৪ আগস্ট:- অসহায় পরিবারের পাশে আরামবাগ বিজেপি। শনিবার হুগলির আরামবাগ দৌলতপুর সংলগ্ন এলাকায় বিজেপির, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষ পাশে দাঁড়ালেন অসহায় ও দুঃস্থ এক যুবকের। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর ভাবে জখম হয় আরামবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দৌলতপুর সংলগ্ন এলাকার এক যুবক। নাম […]








