হুগলি,১৯ মে:- আমফান সতর্কতা নিয়ে সিঙ্গুর ব্লক কৃষি দফতরের উদ্যোগে চলছে সকাল থেকে মাইকিং। বোরো ধান মাঠ থেকে দ্রুত কাটার জন্য কৃষকদের নির্দেশ দেওয়া হচ্ছে । পাশাপাশি বৃষ্টি বেশি হলে কাটা ফসলের জমিতে জমা জল দ্রুত বের করার নির্দেশ দেওয়া হচ্ছে। গৃহপালিত পশুদের নিরাপদ স্হানে রাখার আবেদন জানানো হয়েছে। কৃষি দফতর সুত্রে জানা গেছে, সিঙ্গুর ব্লকে 1200 হেক্টর জমিতে বোরোধান চাষ হয়েছিল। এরমধ্যে 750 হেক্টর জমির ধান কাটা হয়েছে। জেলায় মোট 55 হাজার হেক্টর জমিতে চাষ হয়েছিল।
Related Articles
উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগ দেওয়ার পরেই বিক্ষোভে ফেটে পড়লো নবগ্রাম।
হুগলি , ৩০ জানুয়ারি:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল দিল্লীতে গিয়ে বিজেপি দলে যোগ দেওয়ার পরেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লো কোন্নগরের নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারের নেতৃত্বে এদিন নবগ্রাম এলাকায় একদিকে ক্ষোভ আবার বিধায়ক চলে যাওয়ায় আনন্দ উৎসব পালন করলো তৃণমূলের নেতা কর্মীরা। নবগ্রামে দলীয় কার্যালয়ের সামনে […]
জেলে থেকেই তোলাবাজি , রমেশ মাহাতোকে ফের পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু।
সুদীপ দাস, ৩ ডিসেম্বর:- জেলে থেকেই তোলাবাজি। জনৈক ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মামলায় বিচারাধীন থাকা হুগলীর ত্রাস জেলবন্দি রমেশ মাহাতোকে ফের পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু করলো চন্দননগর কমিশনারেটের পুলিশ। রমেশের সাথে তাঁর চার শাগরেদকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতরা হলো রমেশ মাহাতো, মহঃ সাবীর, সন্তোষ চৌধুরী, রাজকুমার চৌধুরী (চিকুয়া) এবং দেবাশীষ সরকার। এদের মধ্যে […]
কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর এবার কেন্দ্রীয় ভাবে নজরদারী চালাবে কমিশন
কলকাতা , ১৫ মার্চ:- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে যাতে যথাযথ ভাবে ব্যবহার করার ব্যপারে আরও কঠোর হচ্ছে নির্বাচন কমিশন।বাহিনীকে সঠিক ভাবে ব্যবহার করার বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ভাবে বাহিনীর গতিবিধির ওপর নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এবার বিধান সভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ থেকে শুরু করে যাবতীয় গতিবিধি ভিডিওগ্রাফি করে রাখার […]







