হুগলি, ৩১ মে:- বাড়ির রাস্তা তৈরি কেন্দ্র করে তৃনমূল বিজেপি সংঘর্ষে উতপ্ত হরিপালের খামারচন্ডি গ্রাম। ঘটনায় হরিপাল কলেজের সামনে তৃণমূল কংগ্রেসের কার্ষালয়ে ভাঙচুর করার অভিযোগ বিজেপি দুস্কৃতিদের বিরুদ্ধে। অভিযোগ বিজেপির হামলার জেরে আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের হাতের আঙুল ভেঙে যায়। সংঘর্ষ থামাতে এসে এক পুলিশ কর্মী ইটের ঘায়ে আহত হয়েছে। পাশাপাশি বিজেপির এক কর্মী আহত হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্হলে বিশাল পুলিশবাহিনী রয়েছে।
Related Articles
জাল ওষুধের ব্যবসা রুখতে পরীক্ষাগার তৈরির সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ৭ এপ্রিল:- জাল ওষুধের ব্যবসা রুখতে রাজ্য সরকার ওষুধের গুণমান পরীক্ষার জন্য একটি পরীক্ষাগার তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ বাজারদর নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী বাজারে জাল ওষুধের রমরমা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই পরীক্ষাগার তৈরীর কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন চলতি অর্থ বছরের রাজ্য বাজেটেও এই খাতে টাকা বরাদ্দ রয়েছে। যে ওষুধ বাজারে বিক্রি […]
নাগরিক সংশোধনী আইন এর সমর্থনে সাংসদ লকেট চ্যাটার্জী এর নেতৃত্বে সিঙ্গুরে মিছিল বিজেপির।
হুগলি,২২ ডিসেম্বর:- নাগরিক সংশোধনী আইন এর সমর্থনে হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী এর নেতৃত্বে রবিবার সিঙ্গুরে এক বিশাল মিছিল করলো বিজেপি। সিঙ্গুরের দোলুইগাছা থেকে এই মিছিল শুরু হয়ে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় যায় এই মিছিল এরপর সিনেমা তলায় মিছিল শেষ হয়। মিছিল থেকে স্লোগান ওঠে তৃণমূল হটাও সিঙ্গুর বাঁচাও ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিন্দাবাদ। মিছিলের সামনে […]
স্কুলে ভর্তির সময় বাড়তি ফি কেন, দাবি তুলে হাওড়ার ডোমজুড়ে অবরোধ অভিভাবকদের।
হাওড়া, ২৪ জানুয়ারি:- ছাত্র ভর্তির সময় ফি বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে হাওড়ার ডোমজুড়ের বেগড়ীর একটি হাইস্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। অভিযোগ, ওই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ভর্তির সময় সরকারি নিয়ম অনুযায়ী ভর্তির ফি’র থেকেও বাড়তি টাকা নেওয়া হচ্ছিল। যদিও স্কুল থেকে দেওয়া রশিদে ওই বাড়তি টাকার কোনও উল্লেখ করা হচ্ছিল না। এই নিয়ে […]








