কোচবিহার,২৪ মার্চ:- জনতার ভিড় এড়াতে শীতলখুচি জুড়ে কড়া নিরাপত্তা ব্লক প্রশাসনের। শীতলখুচি এলাকার বিভিন্ন ছোট ছোট বাজার গুলোতেও পুলিশি নিরাপত্তা রয়েছে। তবুও মাঝে মাঝে বাজার গুলিতে লোক সমাগমও দেখা যাচ্ছে। মানুষজন এতো জানা সত্ত্বেও তবুও তারা দলবদ্ধভাবে রাস্তায় রাস্তার মোড়ে থাকতে অভ্যস্ত হয়ে পড়ছে। কোন কোন বাজারে দোকানে ভিড় দেখা গেলেও প্রশাসন সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিচ্ছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধারন মানুষ স্বাগত জানিয়েছে। কেন তারা ভিড় করছে, কেনই বা চায়ের দোকান খোলা, এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। অকারণ ভিড়ের এই অবস্থা চলতে থাকলে বিরাট বিপদ অপেক্ষা করছে। যদি এরকম হয়ে থাকে তাহলে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠতে পারে তাই জনগণের কাছে বার্তা নিজে বাঁচো অপরকে বাঁচতে সাহায্য করেন। যাদের সর্দি জ্বর এর উপসর্গ দেখা যাচ্ছে তাদের অতি শীঘ্র স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্তরের প্রশাসন আবেদন জানিয়েছে।
Related Articles
রাজ্যের প্রায় দু হাজার পরিবারের হাতে জমির মালিকানা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- রাজ্যের প্রায় ২ হাজার পরিবারের হাতে উদ্বাস্তু কলোনির জমির মালিকানা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কাল, ১০ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ‘ফ্রি হোল্ড টাইটেল ডিড’ তুলে দেওয়া হবে। এর ফলে পরিবারগুলি যে জমিতে বসবাস করছেন তার মালিকানা পেয়ে যাবেন। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের হাতে কলোনির জমির […]
ভিন রাজ্য আসা মন্ত্রী , আমলা সকলেরই করোনার নেতিবাচক রিপোর্ট বাধ্যতামূলক – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৬ মে:- করোনা পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে এরাজ্যে আসা রাজনৈতিক ব্যক্তি, মন্ত্রী আমলা সকলের জন্যই আর টি পিসি আর পরীক্ষা নেতিবাচক রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে। এমনকি বিশেষ বিমানে যারা আসবেন তাদেরকেও ওই রিপোর্ট সঙ্গে করে আনতে হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঘোষণা করেছেন। তা না হলে এখানেই তাদের করোনা পরীক্ষা করা হবে […]
এবার উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসে করোনা ভাইরাস সংক্রান্ত একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ এবং অল্প বয়স্ক দের এই পর্যায়ে বেশি পরিমাণ সংক্রমিত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে এই ভাইরাস সম্পর্কে শিক্ষা দপ্তর ছোটদের ওয়াকিবহাল করে তুলতে উদ্যোগী হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসে নভেল করোনা ভাইরাস সংক্রান্ত একটি অধ্যায় অন্তর্ভূক্ত করা হচ্ছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। একাদশ শ্রেণির ‘শিক্ষা […]








