হাওড়া ,৩১ মে:- হাওড়ার বেলুড়ে এক বহুতল আবাসনের চারতলার বারান্দা ভেঙে নিচে পড়ে মৃত্যু হল দুই বোনের। শনিবার রাতে এরা দুই বোন বারান্দায় বসে গল্প করছিলেন। তখন আচমকাই ভেঙে পড়ে বারান্দা। নিচে ছিটকে পড়েন এরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপ্তি ধুন্দ(৩২) নামের ছোট বোনের। তাঁর দিদি অনুরাধা শর্মা(৩৬) কে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বেলুড় থানা এলাকার অম্বিকা টাওয়ার আবাসনে।সেখানেই ‘এ’ ব্লকের ব্যালকনি ভেঙে পড়ে শনিবার রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলুড় থানার পুলিশ। ওই আবাসনের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ প্রায় ১৫ বছর এই আবাসনে কোনও রক্ষনাবেক্ষণ হয়নি। রাতেই সেখানে ছুটে যান প্রাক্তন পুরপিতা রাজীব থামাং। তিনি জানান, আবাসনের বিপদজনক বেশ কিছু অংশ তাঁরা ভেঙে ফেলে সারানোর কথা বললেও আবাসনের দেখভালের দায়িত্বে থাকা কেউই তাতে কর্ণপাত করেনি। এদিনের দুর্ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
নিজে জিতলেও এগিয়ে সহধর্মিনী, ভ্যালেন্টাইনে জোড়া হাসি অশোক “পুত্র-বধুর”!
সুদীপ দাস, ১৪ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইনের দিনেই জোড়াহাসি তৃণমূলের দম্পতি প্রার্থীর। স্বামীর ব্যাবধান ৬০০শো টপকে ১৭০০-য় পৌঁছে গেলেন স্ত্রী। গণনা কেন্দ্র থেকে বেড়িয়ে দু’জনের দু’হাতের আঙুল তখন জয়ের ইঙ্গিত করছে। বাইরে নেরোতেই অপেক্ষারত কর্মীদের দিকে এগিয়ে যান তিনি। কর্মীরা দাদা-বৌদিকে কাছে পেয়ে সবুজ আবীরে রাঙিয়ে দিলেন। সোমবার চন্দননগর পুরনিগম সবুজে রঙীন হলেও এদিন কিন্তু তৃণমূল দম্পতির […]
আজ গুরুপূর্ণিমায় একদিনের জন্য খোলা বেলুড় মঠ।
হাওড়া , ২৪ জুলাই:- করোনা আবহে গুরুপূর্ণিমা উপলক্ষে আজ শনিবার একদিনের জন্য খোলা হলো বেলুড় মঠ। বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে মঠ প্রাঙ্গনে। সকাল ৭:৩০ থেকে বেলা ১১টা পর্যন্ত ও বিকাল ৪টে থেকে ৫:৩০ পর্যন্ত ভক্ত সাধারণের জন্য খোলা থাকবে মঠ। মঠের সব মন্দিরে প্রবেশ করতে পারলেও কোনও সন্ন্যাসী […]
পোস্টার বিতর্কে উলটপুরান , প্রবীর ঘোষালকে তৃণমূলে স্বাগত জানিয়ে পোস্টার কোন্নগড়ে।
হুগলি , ১৭ জুন:- পোস্টার বিতর্কে এবার উলটপুরান। ভোটের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় দল বদলু দের বিরুদ্ধে পোস্টার পড়ছে, কোথাও বলা হচ্ছে গদ্দারদের নেওয়া চলবে না কোথাও বলা হচ্ছে বিশ্বাসঘাতক মীরজাফররা দূর হটো। এবার দেখা গেল অন্য ছবি। কোন্নগরে বিভিন্ন জায়গায় উল্টো পোস্টার পড়ল তাতে বলা হয়েছে বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল তৃণমূলের […]







