নদিয়া,১৩ মে:- টাকা না দেওয়ায় মাকে ভোজালি দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করল ছেলে।ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনা পাড়া এলাকায়। সূত্রের খবর, নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনা পাড়া এলাকার বাসিন্দা প্রতিভা সাহা বয়স 60 বছর, সকালে বাড়িতে কাজ করছিলেন, সেই সময় আচমকা তার বড় ছেলে কল্যাণ সাহা বয়স 40 বছর, একটি ভোজালি নিয়ে প্রতিভা দেবী কে এলোপাতাড়ি কোপাতে থাকেন।চিৎকার চেঁচামেচি শুনে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি থেকে বেরোতে গেলে তাদের বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়। পরিবারের অন্যান্য সদস্যদের অভিযোগ, এর আগেও অভিযুক্ত কল্যাণ সাহা একাধিক বার তার মাকে মারধর করেছে এবং শুধু মাকে নয়, পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধোর করতো। এদিন তার মায়ের কাছে টাকা চাইতে গেলে না দিলে আচমকাই ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এর পাশাপাশি অভিযুক্ত কল্যাণ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত কল্যাণ সাহাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঠিক কি কারণে এমন ঘটনা তারও তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি অভিযুক্তকে আজ কৃষ্ণনগর মহাকুমা আদালতে তোলা হবে।
Related Articles
হাসপাতালের ভিতরে মৃত মানুষের রক্ত চেটে খাচ্ছে কুকুর।
হুগলি, ৯ আগস্ট:- দুর্ভাগ্যজনক ঘটনা, মৃতদেহ পড়ে রয়েছে তার রক্ত চেটে খাচ্ছে পথপুকুরে। কাল চন্দননগরের একটি মাল্টিপ্লেক্স এ লিফটের কাজ চলাকালীন তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শেখ তাজমুল। শেখ তাজমুল এর বাড়ি পশ্চিম মেদিনীপুর বলেই জানা যাচ্ছে। হুগলির চন্দননগরের বড় বাজারে একটি মাল্টিপ্লেক্সেই ঘটনাটি ঘটে। ঠিকাদার সংস্থার সুপারভাইজার সুবল […]
রোনাল্ডোর রেকর্ড ভেঙে নজির নেইমারের , পেরু বধ তিতের ।
স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- নেইমারের হ্যাটট্রিকের সুবাদে ৪-২ গোলে পেরুকে হারাল তিতের ছেলেরা। ম্যাচে পেনাল্টি থেকে নিজের এবং দলের প্রথম গোলটি করেন নেইমার। পেরুর বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হ্যাটট্রিক করলেন নেইমার। ভাঙলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর দেশের জার্সিতে গোল করার রেকর্ডও। ব্রাজিলের জার্সিতে ‘দ্য ফেনোমেনন’–এর গোলের সংখ্যা ৬২। পেরুর বিরুদ্ধে তিন গোল করে […]
ক্ষোভের মুখে যশ , সেলিম। চন্ডিতলার মানুষ তৃতীয়বারের জন্য স্বাতীকেই চাইছে।
হুগলি , ১০ এপ্রিল:- কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে ভোট শেষ করে চতুর্থ দফার দ্বিতীয় পর্যায়ের ভোটে নজির গড়ল হুগলি। শনিবার জেলার দশটি বিধানসভা কেন্দ্রে ইভিএম বিকল ও দু’একটি কেন্দ্রে প্রার্থীদের ঘিরে হালকা বিক্ষোভ ছাড়া আরামবাগের ভোটের দিনের মতো বড় কোনো ঘটনা ঘটেনি। যে কারণে জেলার সব কেন্দ্রেই ভোট পড়েছে ৮০% উপরে। শাসক বিরোধী সব […]









