শিলিগুড়ি,১৩ মে:- বুধবার দুপুর সাড়ে ৩টা নাগাদ নিউ দিল্লী-ডিব্রুগড় কোভিড এসি স্পেশাল ট্রেন এসে পৌঁছায়। এই ট্রেনে করে ৭৬জন যাত্রী আসেন নিউ জলপাইগুড়িতে। ষ্টেশনের ওভার ব্রীজেই যাত্রীসহ তাদের মালপত্র স্যানিটাইজ করা হয়।এরপর বাইরে তাদের থার্মাল স্ক্রিনিং করে তাদের ফিট সার্টিফিকেট দেওয়া হয়।শুধু তাই নয় পাহাড়ের যে সকল যাত্রী এসেছেন তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুটো বাসের ব্যাবস্থা করে জিটিএ।তবে এদিন শুধু যাত্রীরা আসেননি যারা শিলিগুড়িতে আটকে ছিলেন তারা ফিরেও গেলেন।মোট ১২৬জন যাত্রী তাদের বাড়ি ফিরে যান।যারা এসে পৌঁছালো তারা বেশ খুশী এতদিন পর বাড়ি ফিরতে পেরে।অন্যদিকে নিউ জলপাইগুড়ি ষ্টেশন প্রাণ ফিরে পেলো।
Related Articles
বাংলায় রাজ্যসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।
কলকাতা, ১৬ জুলাই:- বাংলায় রাজ্যসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৯ আগস্ট রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীর আসনে ভোট হবে। বিজ্ঞপ্তি নিয়ে জানাল কমিশন। গত ফেব্রুয়ারি মাসে দীনেশ ত্রিবেদী সংসদে দাঁড়িয়ে ওই পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই আসনটি ফাঁকা রয়েছে। সেই আসনে ৯ আগস্ট উপনির্বাচনের মাধ্যমে ওই আসনে নতুন সাংসদ বেছে […]
ব্রাহ্মণ ভাতা নিয়ে দুর্নীতির অভিযোগে হাওড়ায় পুরোহিত সেজে যুব মোর্চার সমর্থকেরা বিক্ষোভ দেখাল এসডিও অফিসের সামনে।
হাওড়া , ১৭ অক্টোবর:- আমফানের পর এবার পুরোহিত ভাতা নিয়েও শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলল বিজেপি। এর প্রতিবাদে শনিবার সকালে হাওড়ায় সদর মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির জেলা যুব মোর্চা সমর্থকেরা। দলের হাওড়া জেলার সাধারণ সম্পাদক অমিত ঘোষের নেতৃত্বে এদিন পুরোহিত ভাতা নিয়ে ‘দুর্নীতি’র প্রতিবাদে পঞ্চাননতলা রোডে দলের হাওড়া সদর কার্যালয়ের সামনে […]
করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যসচিবের।
কলকাতা, ১৯ অক্টোবর:- রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবার বিভিন্ন জেলার জেলা প্রশাসনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বিভিন্ন জেলায় সংক্রমণ, টিকা করন এবং নমুনা পরীক্ষার হার কিরকম তা নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সংক্রমণ বাড়লে তার মোকাবিলায় জেলাগুলিতে পরিকাঠামো কতটা প্রস্তুত তা নিয়েও মুখ্য সচিব […]







