কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- রাজ্যে করোনা আক্রান্তদের মনোবল বাড়াতে রাজ্য সরকার করোনা জয়ীদের নিয়ে বিভিন্ন জেলায় আরো ৪০ টি কোভিদ যোদ্ধা ক্লাব তৈরি সিদ্ধান্ত নিয়েছে। এই ক্লাবের সদস্যরা সক্রিয় কোভিড রোগীদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বাড়াবেন এবং বিভিন্ন পরামর্শ দেবেন। সংক্রমনের শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং বর্ধমানে নতুন কোভিড যোদ্ধা ক্লাব গুলি তৈরি করা হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমানে ৫০০ জন করোনা জয়ী কে নিয়ে তৈরি এই কোভিড যোদ্ধা ক্লাব ৫ হাজারেরও বেশি রোগীকে পরামর্শ দিয়েছেন। ক্লাবের সদস্য সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাতে এই ধরনের ক্লাবের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
Related Articles
আগামী বছরের উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু।
কলকাতা, ১০ নভেম্বর:- আগামী বছরের উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, আগামী ৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংসদ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ২৩ নভেম্বরের ক্যাম্পে স্কুলগুলিকে দেওয়া হবে। প্রতিটি স্কুলকে আবশ্যিকভাবে ২ […]
বনকর্মীকে দেখেই ঝোলা ফেলে পালাল সাপুড়ে। ঝোলা থেকে উদ্ধার হল পাঁচ ফুট উচ্চতার অজগর।
হাওড়া,২৩ ফেব্রুয়ারি:- বন্যপ্রাণীকে আটকে রাখা আইন বিরুদ্ধ কাজ। এর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে রবিবার সকালে উদ্ধার হয়েছে বিশালাকার এক অজগর সাপ। যে ব্যক্তি ঝোলায় ভরে অজগর নিয়ে সাপের খেলা দেখাচ্ছিলেন তাকে অবশ্য ধরা সম্ভব হয়নি। বাড়ি বাড়ি ঘুরে অজগর সাপ নিয়ে টাকা তুলছে এক সাপুড়ে তা জানতে পেরেই রবিবার সকালে হাওড়া ডোমজুড়ের ঝালুয়ারবেড় গ্রামে […]
লকডাউনে ফের চালু চ্যাংরাবান্ধা সীমান্তে বানিজ্য,ক্ষোভ – বিক্ষোভ স্থানীয়দের ৷
কোচবিহার মেখলিগঞ্জ,৫ এপ্রিল:- কোরানা আতঙ্কে বন্ধ সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট৷কিন্তু ,ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকলেও বৈদেশিক বানিজ্যে চালু বা বন্ধ থাকার বিষয়ে কোন নির্দেশিকা আসেনি কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে৷যার জেরে ইমিগ্রেশন চেকপোস্ট লক থাকলেও সীমান্তে বানিজ্যে আমদানি-রপ্তানি নিষেধাক্কা নেই৷ এই অবস্থায় গত ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সীমান্তে বাণিজ্য বন্ধ রাখেন ব্যবসায়ী সংগঠনগুলি নিজেরাই৷দেশ […]







