চিরঞ্জিত ঘোষ, ১০ মে:- হাওড়া এবং কলকাতা থেকে প্রায় ৭০ জন পরিযায়ী শ্রমিক পায়ে হেটে ঝাড়খন্ড যাবার পথে তারা আজ হুগলির ডানকুনি ট্রাফিক গার্ডের মোড়ে এলে তাদের পুলিশ আটকায় । কারণ তাদের কাছে কোনো অনুমতি পত্র ছিল না। এই অবস্থায় এই সমস্ত ক্লান্ত শ্রমিকদের স্থানীয় আনন্দ নিকেতন ক্লাবের পক্ষ থেকে তাদের দুপুরের আহার এর বন্দোবস্ত করা হয় । এ বিষয়ে বলতে গিয়ে ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায় জানান বেশ কিছুদিন ধরে এই ভাবে বহু পরিযায়ী শ্রমিক তারা পায়ে হেঁটে বা সাইকেলে করে তারা বাড়ি ফিরে় যাচ্ছেন। রাজ্যের বাইরে যাবার সময় দেখা গেছে বর্ডারে তাদের আটকে দেয়া হয়েছে এবং তাদের আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত অসহায মানুষদের এ রাজ্যে অভুক্ত রাখা যাবে না এটাই নির্দেশ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সেই নির্দেশ অনুযায়ী আমরা আজকে তাদের দুপুরের খাবার বন্দোবস্ত করলাম এবং আমরা চেষ্টা করছি এইসমস্ত শ্রমিকদের কোন একটা আশ্রয় স্থলে রাখা যায় কিনা এবং প্রশাসনের অনুমতি নিয়ে তাদের ফেরাবার বন্দোবস্ত করা যায় কিনা।এই পুরো ব্বিষয়টা আমরা প্রশাসনের নজরে এনেছি , এবং চেষ্টা করছি যাতে তারা দ্রুত তাদের রাজ্যে ফিরে যেতে পারেন।
Related Articles
১০০ দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া নবান্নের।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- কেন্দ্রের বকেয়া একশো দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করে দিচ্ছে নবান্ন। সোমবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো শুরু হয়ে যাবে। আগামী পয়লা মার্চের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। নবান্ন সূত্রে খবর, জিটিএ এলাকা সহ রাজ্যের ২২টি জেলায় একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া দু হাজার ছশো পঞ্চাশ কোটি […]
মহিলা কনস্টেবলের সঙ্গে বচসায় জড়িয়ে খবরের শিরোনামে জাদেজা !
স্পোর্টস ডেস্ক , ১১ আগস্ট:- এক মহিলা পুলিশ কনস্টেবলের সঙ্গে বচসায় জড়ালেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা । জানা গিয়েছে , মাস্ক পরা নিয়ে এক মহিলা কনস্টেবলের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর । রাজকোটের কিষাণপাড়া চোকে রাত ৯টা নাগাদ রাস্তায় জাদেজার গাড়ি দাঁড় করান সোনাল গোসাই নামের ওই মহিলা কনস্টেবল । গাড়িতে ছিলেন জাদেজার স্ত্রী রিভাবাও । […]
বাঁশবেড়িয়ার তৃনমূল চেয়ারম্যানকে রাখি পড়ালেন বিজেপি কর্মিরা।
হুগলি, ৮ আগস্ট:- বাঁশবেড়িয়া ১৬ নাম্বার ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছিল আজ সন্ধায়। ঠিক সেই সময় বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তাকে থামিয়ে রাখি পড়িয়ে দেয় বিজেপি কর্মীরা। হাসি মুখে রাখি পরেন চেয়ারম্যান। কয়েকজন বিজেপি কর্মি বলে ওঠে হিন্দু হিন্দু ভাই ভাই। এই কথা শুনে […]








