হাওড়া , ১৩ মার্চ:- ফের দুর্ঘটনা দ্বিতীয় হুগলী সেতুতে। তাজপুর যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের গাড়ি। নিয়ন্ত্রণহীন ট্রেলার ধাক্কা মারে একাধিক গাড়িতে। এদিন সকালে বিদ্যাসাগর সেতুর টোলট্যাক্সের সামনের ঘটনা। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর টোলট্যাক্সে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ধাক্কা মারে নিয়ন্ত্রণহীন ওই ট্রেলার। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বেসরকারি গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের কলকাতায় চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছে।
Related Articles
জাহাজ আটকালো নদীর চরে, বাসুদেবপুরে চাঞ্চল্য। তা দেখতে মানুষের ভীড়।
হাওড়া, ২ আগস্ট:- হাওড়ার শ্যামপুর -১ ব্লকের বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুরে হুগলি নদীতে দুটি জাহাজ পাশাপাশি পাস করার সময় কলকাতামুখী জাহাজটি আটকে পড়লো নদীর চরে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় ৫৮ গেটের পূর্ব বাসুদেবপুরের হুগলি নদীর তীরবর্তী এলাকায়। সূত্র মারফত জানা যায়, বুধবার সকালে হলদিয়া থেকে কলকাতামুখী জাহাজ আসছিল। ওই সময় অপর একটি জাহাজ […]
সিঙ্গুরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে চিৎপুরের যাত্রা দলের কলাকুশলীরা।
হুগলি, ১৬ নভেম্বর:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রা দলের শিল্পীরা! সিঙ্গুরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে চিৎপুরের যাত্রা দলের কলাকুশলীরা। ঘটনায় আহত ১২জন ভর্তি সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতার চিৎপুর এর “নিউ দেবাঞ্জলি অপেরা” যাত্রা দলের সদস্যরা গতকাল রাতে বর্ধমানের খন্ডখোষ থেকে যাত্রা শেষে ফিরছিলেন জাতীয় সড়ক ধরে। “ফুলেশ্বরীর ফুলশয্যা” […]
নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করলো মৃত কাজল সিনহার স্ত্রী।
কলকাতা , ২৮ এপ্রিল:- করোনা আক্রান্ত হয়ে প্রার্থীর মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করল তার পরিবার। খড়দায় মৃত তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার স্ত্রী আজ উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে এই মর্মে খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন। রাজ্য বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ২২ এপ্রিল খড়দা আসনে ভোটগ্রহণ হয়েছে। তার আগের […]








