হুগলি,১২ এপ্রিল:- একই ঘরে দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। সাতসকালে এই ঘটনা নজরে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত দম্পতিরা হলেন মুসলিম মিঞা ডাফালি(৭০) এবং রহিমা বিবি (৫৪)। রবিবাসরীয় সকালে ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া পেপার মিল সংলগ্ন এলাকায়। মৃতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থলে মগরা থানার পুলিশ। মুসলিম মিঞা পেশায় একজন তান্ত্রিক ছিলেন বলে এলাকাসূত্রে খবর। ওই দম্পতিরা আত্মঘাতী হয়েছেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
পুরসভার উদ্যোগে আন্তর্জাতিক মানের সুইমিং পুল হুগলিতে।
হুগলি, ১ নভেম্বর:- হুগলি জেলার উত্তরপাড়া পুরসভার মুকুটে আবার একটা নতুন পালক।রাজ্যের মধ্যে প্রথম পুরসভার উদ্যোগে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল। ৮০ কাঠা জমির মধ্যে তৈরি হতে চলছে আন্তর্জাতিক মানের এই সুইমিং পুল। যেখানে আগামী দিনে মানুষ আন্তর্জাতিক সুইমিং প্রতিযোগিতাও দেখতে পাবে। ইতিমধ্যেই এই সুইমিং পুলের ম্যাপের ছবি সকলের নজর কেড়েছে। সাত কোটি […]
জল প্রকল্পের গোডাউনে আগুন, চাঞ্চল্য উত্তরপাড়ায়।
হুগলি, ৫ জুন:- রবিবার সকালে উত্তরপাড়া কোতরং ধর্মতলা এলাকায় জল প্রকল্পের গোডাউনে আগুন লেগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকলের দু’টি ইঞ্জিন এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তবে এই অগ্নিকাণ্ডের হতাহতের খবর না থাকলেও প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে গেছে। উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান […]
সম্পত্তির ভাগের দাবিতে মাকে কোপালো ছেলে, গ্রেপ্তার গুণধর।
হুগলি, ৮ ফেব্রুয়ারি:- সম্পত্তির ভাগ নেওয়ার দাবিতে মা কে কাটারির এলোপাতাড়ি কোপ ছেলের। ঘটনা টি হুগলির হরিপাল থানার নালিকুল এলাকার সাহাপুর গ্রামে। মৃত মায়ের নাম সুমিত্রা গরাঙ (52)। খুনের ঘটনায় পুলিশ ছেলে নিতাই গরাঙ কে গ্রেফতার করেছে। মৃতার বড় ছেলে গৌরাঙ্গ গরাঙ জানিয়েছে, বিষয় সম্পত্তি নিয়ে প্রায়শই বাড়িতে ছোট ভাই নিতাই অশান্তি করতো। সে মানসিক […]











