সুদীপ দাস,১২ এপ্রিল:- ডাঙ্গার থেকে জলেই এখন বেশী লকডাউন। তাই নদীতে মিলছে না মাছ। চরম সংকটে জেলেরা। লকডাউনে মাছ ব্যাবসায় ছাড় থাকলেও মাছ না মেলায় জেলে পরিবারগুলিত ঘরে অভাব দেখা দিচ্ছে। প্রসঙ্গত উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া হুগলি নদী ঘেষা জেলার এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বহু জেলে রয়েছেন। যারা মূলত ডিঙ্গি নৌকাতে করে গঙ্গায় মাছ ধরে জীবিকা অর্জন করেন। আর এই সময়টাতে জোয়ারের সময় তাঁদের জালে বাঁধে রুপোলি শস্য। একমাস তাঁদের আয়ও হয় বেশ ভালোই। কিন্তু এবছর লকডাউনের আগে গঙ্গায় ইলিশের দেখা মিললেও লকডাউনের পর সেইসমস্ত ইলিশ কোথায় যেন উধাও হয়ে গেছে। দুধের স্বাদ ঘোলে মেটানোর মত ইলিশের বদলে তাঁদের সামান্য ফেসা, খয়রা নিয়েই খুশি থাকতে হচ্ছে। মাছ ব্যাবসায়ীদের রসিকতা যেখানে বুদ্ধিমান মনুষ্য সমাজ লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছেন, সেখানে বুদ্ধিহীন ইলিশ কিন্তু ঠিক লকডাউন মেনে সমুদ্র থেকে নদীতে আসছে না।
Related Articles
জরি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা এবার হাওড়ার সাঁকরাইলে।
হাওড়া, ১৯ জুলাই:- জরি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা এবার হাওড়ায়। বেশ কয়েক লক্ষ টাকার সোনা ও নগদ টাকা চুরি হলো আলমারি থেকে। ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাস্থলে আসে হাওড়ার সিটি পুলিশের এসিপি সাউথ অরিজিৎ পালচৌধুরী। জানা গেছে, সাঁকরাইল থানার অন্তর্গত ধূলাগোড় হাজিসাহেব পাড়ার জরির ব্যবসায়ী মীরজান সেপাইয়ের পরিবারে রয়েছে বিয়ের অনুষ্ঠান। সেই […]
হাওড়ায় রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট অভিনেত্রী মৌ রায়। এদের থিম ‘সবুজায়ন’
হাওড়া, ৮ অক্টোবর:- হাওড়ার রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের ৭৮তম বর্ষ পুজোর শুভ সূচনা করলেন দূরদর্শন এবং বড় পর্দার অভিনেত্রী মৌ রায়। মঙ্গলবার মহাপঞ্চমীর সন্ধ্যায় এই পুজোর দ্বারোদঘাটন হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোহন বসু সহ অন্যান্যরা। এদের পুজোর থিম ‘সবুজায়ন’। পৃথিবীতে যখন চারিদিকে উষ্ণায়ন, চারিদিকে যখন দূষণ, তখন রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের থিমে তুলে ধরেছে […]
তিন পার্থীকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শায়ের রোড শো জগদ্দলে
ব্যারাকপুরঃ, ৯ এপ্রিল:- শুক্রবার বিকেলে জগদ্দলে নির্বাচনি প্রচারে এসে রোড শো করলে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। এদিন হুড খোলা গাড়িতে চেপে স্বরাষ্ট্র মন্ত্রী জগদ্দল,ভাটপাড়া ও নৈহাটি বিধানসভা কেন্দ্রের তিন পার্থী যথাক্রমে অরিন্দম ভট্টাচার্য,পবন কুমার সিং ও ফাল্গুনী পাত্রকে সঙ্গে নিয়ে রোড শোয়ে অংশ নেন। স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এদিন প্রচারে সঙ্গত দেন সাংসদ অর্জুন সিং। […]










