হাওড়া,১০ এপ্রিল:- কেঁচো খুঁড়তে কেউটে! বাইরে থেকে ওষুধ মনে হলেও ভিতরে যে সুরা ! পুলিশ আর গৃহবধূদের নজর এড়িয়ে মদ্যপায়ীদের কাছে মদ পৌঁছানোর এ এক অভিনব কৌশল দেখা গেলো হাওড়া জেলায়। লকডাউনের মধ্যে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বেশ কিছু এলাকায় এই কৌশল চালু হয়েছে বলে অভিযোগ। করোনা সংক্রমণ প্রতিরোধে যখন দেশজুড়ে লকডাউন চলছে তখন আইন-শৃংখলার শিথিলতার সুযোগকে কাজে লাগিয়ে অভিনব পন্থায় চোলাই থেকে শুরু করে বিদেশী মদের রমরমা কারবার চলছে উলুবেড়িয়া মহকুমার বিভিন্ন প্রান্তে। কয়েকগুন দামে সেই মদই পৌঁছে যাচ্ছে ক্রেতাদের কাছে। করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমনের ভয়ে পুলিশ মদ সরবরাহকারীদের ধরতে পারছে না। আর আইন-শৃংখলার সেই ছিদ্র দিয়ে গলেই মদের কারবার ফুলে ফেঁপে উঠছে। লকডাউনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করলেও দ্বিগুণ দামে মদ কিনতে আপত্তি নেই ক্রেতাদের।
দাম যাই হোক, এক বোতল মদ হাতে এলেই চওড়া হাসি দেখা যাচ্ছে যুবক থেকে বৃদ্ধ সকল মদ্যপায়ীদের মুখে। রাজাপুর থানা এলাকার তুলসীবেড়িয়ার বাসিন্দা কল্যাণী পালুই এলাকার প্রায় ৫০ জন গৃহবধূকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন যাবৎ মদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে এসেছেন। এই নারী বাহিনী এলাকা থেকে শতাধিক মদের ভাঁটি ও ঠেক ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। কল্যাণীদেবী জানালেন লকডাউনের জন্যে পুলিশকে এখন বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। সেই সুযোগ নিয়ে মদ ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে মদ সংগ্রহ করে গ্রামের মানুষদের কাছে তা উচ্চ মূল্যে বিক্রি করছে। তাতে চোলাই থেকে শুরু করে বিদেশী মদ পর্যন্ত থাকছে। তাঁদের দলের মহিলারা এইসব মদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ লিটার করে মদ বাজেয়াপ্ত করছেন। তা সত্ত্বেও ঠেকানো যাচ্ছেনা মদ কারবারীদের। তারা অভিনব পন্থায় গ্রামে গ্রামে মদ পৌঁছে দিচ্ছে। কল্যাণীদেবী জানান পুলিশ এবং নারী বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য বোতলে “নাক্স ভূমিকা” নামের হোমিওপ্যাথি ওষুধের লেভেল এঁটে সেই বোতলে করে মদ সরবরাহ করা হচ্ছে। বাড়ির মহিলারা যখন পুরুষদের জিজ্ঞাসা করছে তারা কী খাচ্ছে ? তখন পুরুষরা সেই ‘নাক্স ভূমিকা’ লেখা বোতল দেখিয়ে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়ার অজুহাত খাড়া করছে। কল্যাণীদেবীর অভিযোগ এভাবেই লকডাউনের মধ্যেও উলুবেড়িয়া মহকুমার বিভিন্ন প্রান্তে মদের কারবারিরা সক্রিয় রয়েছে। এই বিষয়ে উলুবেড়িয়ার আবগারি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কাঞ্জিলালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন কার শরীরে করোনা ভাইরাস আছে আর কার শরীরে নেই তা কেউ বলতে পারবেন না। কিন্তু এখন মদ কারবারীদের ধরতে গিয়ে তাদের মাধ্যমে করোনাভাইরাস যদি গোষ্ঠী সংক্রমণ ঘটিয়ে দেয় তাহলে বড় বিপর্যয় দেখা দেবে। তাই এই মুহূর্তে মদ কারবারিদের গ্রেফতার করা যাচ্ছে না। গ্রেফতার করে তাদের রাখার কোন জায়গাও তাঁদের নেই। তাই আবগারি দপ্তরের পক্ষ থেকে সমস্ত এলাকায় নিয়মিত ভাবে মাইক প্রচার আর মদ বাজেয়াপ্ত করার কাজ চলছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখতে হচ্ছে। কোনও মদ কারবারির মাধ্যমে করোনা ভাইরাস যাতে গোষ্ঠীর মধ্যে প্রবেশ করতে না পারেf সেটাই এখন বেশি করে প্রাধান্য দেওয়া হচ্ছে, আর সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে কিছু অসাধু মদ ব্যবসায়ী।Related Articles
কোলাডোর পাশে দাঁড়াচ্ছেন আলেজান্দ্রো।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৩ ডিসেম্বর:– নির্বাসিত কোলাডো। শো-কজের কারণে অন্তত ২০ ডিসেম্বর অবধি খেলতে পারবেন না তিনি। এই অবস্থায় শনিবার ঘরের মাঠে ট্রাই এফসির বিরুদ্ধেও কোলাডোকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। যদিও এই অবস্থায় কোলাডোর পাশেই দাঁড়াচ্ছেন আলেজান্দ্রো। কোলাডোর বিরুদ্ধে ম্যাচ রেফারির যাবতীয় অভিযোগের উল্টো যুক্তি দিয়ে লাল-হলুদ কোচ জানালেন, “কোলাডোর একটা শট সেদিন বিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগে। এতে […]
সাতসকালেই ডানকুনিতে পথদুর্ঘটনায় মৃত- ৩ , আহত- ৪।
হুগলি, ১৬ সেপ্টেম্বর:- সাতসকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের, আহত আরও ৪। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনি থানার অন্তর্গত মোল্লাবেড় দিল্লি রোডে। কলকাতা থেকে বর্ধমান মুখী দ্রুতগতিতে আসা একটি ছোট হাতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই ঢুকে যায় জনবহুল একটি চায়ের দোকানে। সেই সময় নামাজ সেরে মানুষজন চা খাচ্ছিলেন সেই দোকানে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের, […]
জটিল অস্ত্রপচারের একদিন বাদেই বেডে শুয়ে পরীক্ষা দিলো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।
হুগলি, ২২ এপ্রিল:- জটিল অস্ত্রপচারের একদিন বাদেই নার্সিংহোমের বেডে শুয়ে পরীক্ষা দিলো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার্থীর নাম মাম্পি কুন্ডু। সে এই বছর গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। গত ১৩ এপ্রিল সাইকেলে করে প্রাইভেট টিউটরের বাড়ি পড়তে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় মাম্পিকে স্থানীয় প্রাথমিক […]








