জয়,১০ এপ্রিল:- বাজলো তোমার আলোর বেনু । লাইন টা প্রানের উৎসব দুর্গা পূজার সাথে যুক্ত বাঙ্গালীর সেরা উৎসব।আজ করোনা নামক এক মহামারী তাকে গ্রাস করতে বসেছে।জানি না শেষ টা কি হবে। কিন্তু বাঙ্গালীর ১লা বৈশাখে থেকেই আস্তে আস্তে যার প্রভাব পুরো কলকাতা শহর উপভোগ করতে শুরু করে। আজ তা বিশ বায়ো জলে।কলকাতার বড়ো থেকে ছোট পূজো কমিটি গুলি এই দিনেই তাদের ব্যানার উন্মোচন করে,ঠাকুর বায়না দিতে ছুটে যায় পাল পাড়ায়। কিন্তু কোথায় আজ সেই সব তোড়জোড়। কিছুই নেই। তাহলে কি মহামারী গ্রাস করলো এই উৎসব কে। আজ সেই উত্তর কারো কাছে জানা নেই। তাই হটাৎ মোবাইলে ফোন book টা উপর নিচে করতে করতে যে নাম টা সামনে এলো ফোন করে জানতে চাইলাম। ও রিন্টু দা কি হবে গো।
রিন্টু দাস কলকাতার পুজোর সারা জাগানো নাম। তার কথায় আমার মতোন পূজো পাগল কোথায় যেন সামান্য অক্সসিজেন পেলো। রিন্টু দা কে জিজ্ঞাসা করাতে তিনি বলেন এবার পূজো আমার কাছে চ্যালেঞ্জ।আমি কত বড় শিল্পী তার প্রমান হবে এই পুজোতে। সব চেয়ে কম বাজেট এ তৈরি হবে সেরা মণ্ডপ। কিন্তু বাজেট কম করতে ভরসা কম দামের ম্যাটেরিয়াল।তাই সেটাই এবার চমক। তিনি বলেছেন।আমি কমিটি গুলোকে বলেছি যা বাজেট দেবে আমি তাই দিয়ে সেরা শিল্প উপহার দেব। শুধু তাই না। গ্রামগঞ্জের থেকে শ্রমিক নিয়ে আসবো যাতে তাদের হাতে কিছু টাকা তুলে দেওয়া যায়। যদি সম্ভব হয় আমার পারিশ্রমিক নেব না। তবু সেরা পূজো করবো। সেরা তুমি রিন্টু দা।কলকাতার পূজো হবে কি হবে না জানি না।তোমার ভাবনায় আজ বুকে আসে বল। আজ কলকাতার পূজোতে তোমার মত যদি সবাই ভাবে তাহলে কোনো মহামারী আমাদের গ্রাস করতে পারবে না।Related Articles
আজ পিকের জন্মদিনে ‘সেলিব্রেশন অফ লাইফ’ আয়োজন, স্মরণে ২টি অ্যাকাডেমি গড়ার ভাবনা।
স্পোর্টস ডেস্ক, ২৩ জুন:- মঙ্গলবার ২৩ জুন, প্রয়াত কিংবদন্তি ফুটবলার-কোচ পিকে ব্যানার্জির ৮৪ তম জন্মদিন। গত ২০ মার্চ প্রয়াত হয়েছেন প্রবাদপ্রতিম কোচ। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এই তারকার নামে বিশেষ সম্মান চালু করার পরিকল্পনা রয়েছে তাঁর পরিবারের। পিকে ব্যানার্জীর ভাই, ফুটবলার-সাংসদ প্রসূন ব্যানার্জি জানাচ্ছেন, আগামী বছর পিকে ব্যানার্জির ৮৫ তম জন্মদিন থেকেই এই পুরস্কার চালু […]
হাওড়া থেকে বাঁকুড়া কম সময়ে পৌঁছাবেন যাত্রীরা! সাংবাদিক বৈঠক করে জানালেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার।
হাওড়া, ৬ নভেম্বর:- আগামী ১৪ থেকে ১৭ই নভেম্বর মশাগ্রাম স্টেশনে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ হবে। এরফলে হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম সরাসরি ট্রেন চালানো সম্ভব হবে। এই লাইনে ট্রেন চললে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব ২৩০ কিলোমিটার থেকে কমে ১১৮ কিলোমিটারে দাঁড়াবে। এতে যাত্রীরা কম সময়ে সেখানে পৌঁছে যেতে পারবেন। এর পাশাপাশি আদ্রা থেকে […]
হাওড়ায় ব্যাতাইতলার কাছে তিনটি ঝুপড়িতে বিধ্বংসী আগুন।
হাওড়া, ২৪ নভেম্বর:- শিবপুর থানা এলাকায় ব্যাতাইতলা ফাঁড়ির কাছে তিনটি ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। আগুন কিভাবে লেগেছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হতাহতের খবর নেই। শিবপুর থানা সূত্রের খবর, ব্যাতাইতলা ফাঁড়ি সংলগ্ন র্যাম্পের নিচে তিনটি ঝুপড়িতে আগুন ধরে যায়। দ্রুত পুলিশ ও ফায়ার ব্রিগেড সেখানে পৌঁছায়। […]








