হুগলি,৯ এপ্রিল:- লক ডাউনের সময় মানুষকে আসতে হচ্ছে না ব্যাংকে।মানুষের সুবিধা করে দিতে ব্যাংক পৌঁছে যাচ্ছে গ্রাহকদের বাড়ি।লক ডাউনের মধ্যে অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছে না।সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিলো নবগ্রাম পিপলস্ কো অপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড।যে সমস্ত গ্রাহকরা ব্যাংকে আসতে পারছে না তাদের সমস্যা হলে ব্যাংকের প্রতিনিধিরা পৌঁছে যাচ্ছে গ্রাহকদের বাড়ি।সমস্ত পরিষেবা মানুষ পাচ্ছে বাড়িতে বসেই। টাকা তোলা থেকে টাকা জমা সবটাই করতে পারছে বাড়িতে বসে। নবগ্রাম কো অপারেটিভ ব্যাংকের সেক্রেটরি মানস রায় বলেন এই সময় সব মানুষ খুবই সমস্যায় আছে। সেই সব মানুষদের কথা মাথায় রেখেই ব্যাংক এই উদ্যোগ নিয়েছে।এছাড়াও ব্যাংকের যে সমস্ত গ্রাহকরা আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে তাদের ব্যাংকের পক্ষ থেকে খাদ্যসামগ্রীও সরবরাহ করা হচ্ছে।ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
Related Articles
গণতন্ত্রে রাজনীতি করার অধিকার সবার রয়েছে – রাজীব বন্দ্যোপাধ্যায়।
হাওড়া , ১ ফেব্রুয়ারি:- “গণতন্ত্রের রাজনীতি করার অধিকার সকলের রয়েছে। গণতন্ত্রে একজন মানুষ যে কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠানে, সভা-সমিতিতে, মিছিলে যোগদান করতে পারেন। সেই স্বাধীনতা তার রয়েছে। কিন্তু, কেউ যদি ভেবে নেয় বিরোধী দলের কোনো কর্মী, সমর্থক তাদের প্রতিপক্ষ নয়, তাদের রাজনৈতিক শত্রু এবং তাদের উপর রাজনৈতিক হিংসা চরিতার্থ করবো, এই জিনিস বাংলার কৃষ্টি, বাংলার […]
কোটি টাকার সাইবার প্রতারণার সাথে যুক্ত যুবককে গ্রেফতার লালবাজার পুলিশের।
হুগলি, ২৫ জুন:- প্রায় তিন কোটি টাকার সাইবার প্রতারণা চক্রের পর্দাফাস করলো পুলিশ।গরীব পরিবার থেকে ফিল্মি কায়দায় উত্থান অভিযুক্তের।গোপন সূত্রে খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির পুলিশের সহায়তায় হুগলি জেলার কোন্নগর এর কানাইপুর কলোনি শহীদ বেদী এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করলো লালবাজার পুলিশ।ধৃতের নাম রাহুল গুপ্তা।বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর।এলকা সূত্রে জানা গেছে রাহুল গুপ্তার […]
উলুবেড়িয়ায় SUCI এর প্রতিবাদ মিছিল।
উলুবেড়িয়া, ৭ জুলাই:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ সহ একাধিক দাবিতে উলুবেড়িয়ায় বুধবার বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করল এসইউসিআই (কমিউনিস্ট)। জনজীবনের নানা জ্বলন্ত সমস্যার সমাধানের দাবি জানিয়ে ১-৭ জুলাই রাজ্যজুড়ে প্রতিবাদ সপ্তাহের আহ্বান জানিয়েছে দলের রাজ্য কমিটি। তারই অঙ্গ হিসেবে এফিন উলুবেড়িয়ায় বিক্ষোভ মিছিল হয়। এর নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ […]









