হাওড়া,৯ এপ্রিল:- হোগলা বনে আগুন লেগে আতঙ্ক ছড়াল বালির আনন্দনগর গ্রাম পঞ্চায়েত কমপ্লেক্স সংলগ্ন জলার মাঠে। সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে হোগলা বনে আগুন লেগে যায়। তবে কি কারণে আগুন লাগল তা জানা যায়নি। অনুমান, এর পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে। এই কাজে জমি মাফিয়ারাও যুক্ত থাকতে পারে অভিযোগ উঠেছে। লকডাউনের সময় বেশিরভাগ মানুষই এখন গৃহবন্দী রয়েছে। তার সুযোগ নিয়েই আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আগুন নেভাতে এলাকার মানুষ ছুটে আসেন। কিন্তু আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এরপর দমকল এসে আগুন আয়ত্বে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ আসে। দমকলের দুটি ইঞ্জিনের তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Related Articles
১০ বছরে ২৫ কোটি মানুষের দারিদ্র দূরীকরণ, আরামবাগের সরকারি মঞ্চে দাবি প্রধানমন্ত্রীর।
হুগলি, ১ মার্চ:- এরাজ্যের মানুষের সক্রিয় সহায়তায় বিকশিত ভারত গঠনের লক্ষ্য পুরণ হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন। হুগলির আরামবাগে আজ সাত হাজার কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গীকরণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কোনো রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন হলে অগ্রগতির অনেক রাস্তা খুলে যায়। কেন্দ্রীয় সরকার কৃষক, মহিলা , […]
পঞ্চায়েত ভোটে নবনিযুক্তদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাজ্য।
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- আসন্ন পঞ্চায়েত ভোটে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা তাঁদের কাজের শুরুতেই যাতে উন্নয়ন সংক্রান্ত কাজকর্ম, নিয়মকানুন, হিসেব রাখার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকেন সে জন্য রাজ্য সরকার তাঁদের পেশাদারী প্রশিক্ষণের ব্যবস্থা করবে। কলকাতার ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্য়ানেজমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রতিবারই পঞ্চায়েত ভোটে জিতে আসার […]
ভোটের প্রচারে বেরিয়ে অরূপের বাড়ি গিয়ে ‘সৌজন্য’ রথীনের, যদিও দুজনের সাক্ষাৎ হয়নি।
হাওড়া, ২৭ এপ্রিল:- ভোটের প্রচারে বেরিয়ে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে গেলেন হাওড়ার বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। যদিও সেসময় মন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়ায় বেরিয়ে আসেন তিনি। শনিবার সকালে মধ্য হাওড়ায় প্রচার করেন বিজেপি প্রার্থী। অরূপ রায়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রচার গাড়ি থেকে নেমে অরূপ […]









