তরুণ মুখোপাধ্যায়,২৬ মার্চ:- বৈদ্যবাটি এবং আরামবাগে আটকে পড়া মুর্শিদাবাদের নির্মাণ কর্মীরা ঘরে ফিরে যাচ্ছেন। বিধায়ক এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান এর অনুরোধে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রীর দপ্তর। আব্দুল মান্নান জানান এই সমস্ত রাজমিস্ত্রিরা এখানে কাজ করতে এসে লকডাউন এ আটকে পড়েছেন এবং খুব অসহায় অবস্থার মধ্যে ছিলেন। তাদের বাড়ি যাবার কোন রকম সুযোগ হচ্ছিল না, ওরা যখন আমাকে এই কথা বলে, আমি তখন মুখ্যমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করি ।সেখান থেকে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলি সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী একটি সরকারি বাসের বন্দোবস্ত করেন। আজ সকালে সেই বাসে করে ৬৫ জন শ্রমিক তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন । এজন্য মান্নান সাহেব অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবহন মন্ত্রী শুভেন্দু অদিকারী কে ।এদিকে এদিন সকালে হুগলির বৈদ্যবাটি থেকে একটি সরকারি বাস এই সমস্ত নির্মাণ শ্রমিকদের নিয়ে জঙ্গিপুরের দিকে রওনা দিয়েছেন এবং জানা গিয়েছে আরেকটিবার বাস আরামবাগ থেকে তারা মুর্শিদাবাদে যাবেন সে ব্যবস্থা করেছেন রাজ্য সরকার । এই ব্যাবস্থায়আটকে পড়া শ্রমিকরা সব পক্ষ কে ধন্যবাদ জানিয়েছেন।
Related Articles
ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা দেওয়ার ইচ্ছা প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৮ আগস্ট:- চন্দ্রযান তিনের সাফল্যকে সামনে রেখে এবার ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অভিযানের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সহ সকলকে চিঠি পাঠিয়ে রাজ্য সরকারের তরফে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার বিধানসভায় এক ঘরোয়া আলাপচারিতার ফাঁকে মুখ্যমন্ত্রী জানান চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত রাজ্যের ২৮ জন বিজ্ঞানী সহ […]
বামেদের লংমার্চে জনজোয়ার।
মোদি সরকারের শিল্পনীতির বিরুদ্ধে শনিবার পথে নামলো বাম শ্রমিক সংগঠন গুলি।মহারাষ্ট্রের ধাঁচেই ডাক দেওয়া হয়েছে লংমার্চের ।পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন থেকে শুরু হয়ে আসানসোল, রানিগঞ্জ, দুর্গাপুর ,পানাগড়, বুদবুদ বাজার,গলসি,বর্ধমান,মেমারি, পাণ্ডুয়া,মগড়া, বাঁশবেড়িয়া, চুঁচুড়া খাদিনামোর, চাঁপদানি , রিষরা হয়ে ১১ই ডিসেম্বর বালি, হাওড়া হয়ে মিছিল পৌঁছবে কলকাতায়।ভিক্টরিয়া হাউসের সামনে সভা করবেন নেতৃত্ব।শনিবার ৫ হাজার কর্মী নিয়ে লংমার্চ […]
ধোপেই টিকলো না ডানপন্থা , শতাধিক বছরের ব্যাঙ্কে বামেরাই অবিচল !
সুদীপ দাস, ৩ জুলাই:- চকবাজারের দি হুগলী কো অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেডে পরিচালন সমিতির নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় দিন কুড়ি আগে। কিন্তু ণির্বাচনের আবহ তৈরী হতেই সরগরম ছিল ব্যাঙ্ক চত্ত্বর। শতাধিক বছরের পুরনো এই সমবায় ব্যাঙ্কে বামেদেরই আধিপত্য। বামেদের আমলেই বছর কয়েক আগে এই ব্যাঙ্কের মূলধন ১০০ কোটির গন্ডি পার করে। ২০১১ সালের পর রাজ্যের […]








