হুগলি , ১৯ মার্চ :- করোনা আতঙ্কে এবারে বন্ধ হয়ে গেলো হুগলির ঐতিহাসিক হংসেশ্বরী মন্দির। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত এই মন্দির জাতীয় পুরাতত্ত্ব বিভাগে (এএসআই)-এর হাতে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পুরাতত্ত্ব বিভাগের হাতে থাকা ঐতিহাসিক স্থাপত্যগুলির সাথে সাথে ভিড় এড়াতে হংসেশ্বরী মন্দির বন্ধ রাখারও সিদ্ধান্ত নিলো কেন্দ্রের এই সংস্থা। ইতিমধ্যেই মন্দিরের গেটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে করোনার জন্য আপাতত ৩১শে মার্চ পর্যন্ত সাধারনের জন্য মন্দিরের গেট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এবিষয়ে মন্দিরের পুরোহিত বসন্ত কুমার চ্যাটার্জী বলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশ আসার সাথে-সাথে আমরা সাধারনের প্রবেশে বিধি নিষেধ জারি করেছি। তবে রিতী মেনে নিত্য পুজোপাঠ, অঞ্জলি এবং ভোগ প্রসাদ তৈরী করা হবে। সীমানা প্রাচিরের বাইরে থেকে মানুষ মায়ের দর্শন করে অঞ্জলি দিতে পারবেন। আমরা তাঁদের হাতে ভোগ পৌঁছে দেবো। পাশাপাশি তিনি বলেন বিশ্ববাসি করোনা থেকে যাতে মুক্তি পায় প্রতিদিনই হংসেশ্বরী মায়ের কাছে তাঁর প্রার্থনা করছি। অন্যদিকে অনেকেই মন্দির দর্শনে এসে বাইরে থেকে ফিরেও যাচ্ছেন। তাঁদের বক্তব্য কষ্ট হলেও করোনার কথা ভেবে আমাদের কিছু করার নেই।Related Articles
অভিষেকের জন সংযোগ যাত্রায় জনপ্লাবন হাওড়ার ডোমজুড়ে।
হাওড়া, ৪ জুন:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাওড়ায় জন সংযোগ যাত্রা কার্যত মানুষের জনপ্লাবনে পরিণত হলো। রবিবার বিকেল ৫টা নাগাদ ডোমজুড় বিধানসভার সলপ থেকে বিশাল ওই রোড শো শুরু হয়। সেখানে হাজার হাজার কর্মী-সমর্থক অভিষেকের সঙ্গে ওই রোড শো’তে পা মেলান। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া […]
আরামবাগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান।
আরামবাগ, ৪ জুন:- আরামবাগ বিজেপিতে যোগদান অব্যাহত। ফের তৃণমূল থেকে আবার বিজেপিতে যোগদান। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে, খানাকুল দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের নতীপপুরএলাকা থেকে ৫০ জন তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করলেন। তৃনমূলের আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ । তৃণমূল কর্মী শেখ ফিরোজ জানিয়েছেন আমরা দীর্ঘ বছর ধরে দল করে […]
ঘূর্ণিঝড় জাওয়াদ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে।
কলকাতা , ৪ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় জাওয়াদ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। যদিও তার অভিমুখ এ রাজ্যের দিকে হওয়ায় দুর্যোগের ছায়া থেকে মুক্তি পাচ্ছে না বাংলা। প্রশাসনের তরফেও সতর্কতায় কোনরকম ফাঁকফোকর রাখা হচ্ছে না। পরিস্থিতির দিকে কঠোর নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির ওপর নজর রাখছেন।নবান্নে খোলা হয়েছে ২৪ […]










