পূর্ব বর্ধমান ,১৭ মার্চ :- পূর্ব বর্ধমানের সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্ত উপলক্ষ্যে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের রাধানগর পাড়ায়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধাড়া, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, খোকন দাস, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ দাস,শহর তৃণমূল কংগ্রেস যুব সভাপতি জয়দেব মুখার্জি, স্থানীয় প্রাক্তন কাউন্সিলার ওমা সাঁই সহ অনান্য তৃনমূল কংগ্ৰেসের কর্মী সমর্থকরা । এদিন মন্ত্রী স্বপন দেবনাথ শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।এদিন তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা কংগ্ৰেসের পক্ষ থেকেও এদিন বর্ধমান বিসি রোড জেলা কংগ্রেস অফিসের সামনে সাইবাড়ি হত্যাকান্ডের মৃত শহীদের স্মরন করে শহীদ বেদিতে মাল্যদান করেন কংগ্ৰেসের কর্মীসমর্থকেরা।
Related Articles
চায়ের দোকান চালিয়েই পড়াশুনা , সুফিয়ার স্বপ্ন ডাক্তার হবার।
হুগলি,৪ মার্চ:- ছোট্ট বেলাতেই চা বানানো শিখেছিল দিদার কাছ থেকে। বলতে গেলে গোটা শৈশব কেটেছে ওই চায়ের দোকানেই। তার পর থেকে ধীরে ধীরে গোটা চায়ের দোকানের দ্বায়িত্ব একাই সামলে চলেছে সুফিয়া সামিম। শুধু চায়ের দোকান চালানো নয় একইসঙ্গে সমান তালে চালাচ্ছে পড়াশুনাও। মগড়াতেই একটি ইংরেজি মাধ্যম স্কুলে ক্লাস সিক্সের ছাত্রী সুফিয়া। লড়াই শুরু হয়েছিলো জন্মের পর […]
কোভিড বিধি মেনে দর্শনার্থীদের প্রতিমা দর্শনের ক্ষেত্রে তিনদিক খোলা রাখতে হবে মণ্ডপ , জানালো নবান্ন।
কলকাতা, ৯ সেপ্টেম্বর:- আসন্ন দুর্গোৎসবের পুজো মণ্ডপে তিন দিক পুরোপুরি খোলা রাখতে হবে, যাতে কোভিড বিধি মেনে দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারেন। বুধবার, জেলা শাসকদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। নবান্ন থেকে ভার্চুয়ালি তিনি জানিয়ে দেন, গতবারের মতোই কোভিড বিধি মেনে পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশাধিকার দেওয়া হবে কিনা, রাতে প্রতিমা দর্শন করতে […]
ঠান্ডার কারণে মৃত্যু হল এক ব্যক্তির।
কোচবিহার,২০ ডিসেম্বর:- ঠান্ডার কারণে মৃত্যু হল এক ব্যক্তির। ঔ ব্যক্তির নাম রঞ্জিত বলে জানা গিয়েছে।শুক্রবার সকালে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশ্রামাগারে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্হানীয় লোকজন। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি শ্রীকৃষ্ণ মিষ্টি ভান্ডার কাজ করতেন। ঠান্ডার কারণে মৃত্যু বলে মনে করা হচ্ছে।গত কয়েকদিন থেকে প্রবল শৈত্য প্রবাহে […]









