হুগলি, ১২ মার্চ :- সোনা-রূপো কিংবা টাকা পয়সা নয়, আলু চুরি করতে এবারে মাঠে নেমেছে চোরেরা! শুনলে অবাক লাগলেও এটাই সত্যি! পোলবা থানার রাজহাট গান্ধীগ্রামের কল্যা পরিবারের চাষের জমি থেকে কয়েকশো কেজি চন্দ্রমুখী আলু উধাও হয়ে গেলো। আজ সকালে সেই আলু তুলতে গিয়েই বিষয়টি নজরে আসে কল্যা পরিবারের। গতকাল রাতে কেউ বা কারা ওই জমিতে নেমে আলু নিয়ে চম্পট দিয়েছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এবিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেনি কল্যা পরিবার।
Related Articles
এই রূপসী , এই রুপালি ; মহিলা সন্মোধন নিয়ে নাম না করে কোন বিধায়ককে ইঙ্গিত করলেন কল্যান !
হুগলি, ১৮ ডিসেম্বর:- ফের আক্রমণ করলেন প্রবীর ঘোষালকে। নাম না করে প্রবীর ঘোষালকে আক্রমণ করলেন কল্যাণ ব্যানার্জি। আজ কোন্নগর বই মেলায় এসে কল্যাণ ব্যানার্জি বলেন ভাগ্গিস গত সপ্তাহে আসিনি না হলে বেইমানের সাথে মঞ্চ শেয়ার করতে হতো। ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি ওই সব নাটক সিনেমা করি না যাদের নাটক করার ইচ্ছে তারা নাটক করুক। […]
ধৃত ছয় বাংলাদেশিকে তোলা হলো চুঁচুড়া আদালতে।
সুদীপ দাস, ১৭ অক্টোবর:- ভূয়ো পরিচয় পত্র সহ ৬ বাংলাদেশী গ্রেফতারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ব্যান্ডেল গ্রীন পার্ক এলাকায়। এই এলাকারই একটি আবাসনের তিনতলায় থাকতেন ধৃতরা। আকাশ দাস নামে জনৈক ব্যাক্তি বছর খানেক আগে ওই ফ্ল্যাটটি কিনেছিলেন। ওই আবাসনের মালিক সঞ্জীব কুন্ডু বলেন আকাশ আবাসনের তিনতলায় ওই ঘরটি কেনার সময় যে কাগজপত্র দিয়েছিলো তাতে তিনি […]
রাজ্যে সমুদ্র উপকূল এলাকায় অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রাজ্যের।
কলকাতা, ২৫ অক্টোবর:- পূর্ব মেদিনীপুরের দিঘা, শঙ্কপুর, তাজপুর এবং মন্দারমণি পর্যটনকেন্দ্রকে সামুদ্রিক জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিকনিকাশি পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিচ্ছে। সাম্প্রতিক আমফান বা ইয়াস ঘূর্ণি ঝড়ের মত প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের জল স্থলভাগে ঢুকলেও যাতে ক্ষয়ক্ষতি যথা সম্ভব কম করা যায় এবং সেই জল যাতে সহজে বের করে দেওয়া যায় সেই […]











