এই মুহূর্তে জেলা

বেলুড়ে ব্যবসায়ী অপহরণ-কান্ডে ধৃত দুই মহিলা সহ চার।

 

হাওড়া,৩ মার্চ:-  চারদিন নিখোঁজ থাকার পরে শনিবার রাতে উদ্ধার হয়েছিলেন বেলুড়ের অপহৃত ছাঁট লোহার ব্যবসায়ী গোপাল বোধালিয়া। ওই অপহরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এবার পুলিশ দুই মহিলা সহ মোট চার অপহরণকারীকে গ্রেফতার করেছে। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এই অপহরণের ঘটনায় জড়িত আরও একজনের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থেই এদের পরিচয় এখন জানানো হচ্ছে না।  সূত্রের খবর, ধৃতেরা লিলুয়ার ভট্টনগর, হুগলির কোন্নগর সহ বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের পৃথকভাবে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, বেলুড়ের অপহৃত ব্যবসায়ীকে শনিবার রাতেই ছেড়ে দেয় অপহরণকারীরা।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                অপহৃত ব্যবসায়ী কোথায় রয়েছেন তা আগেই চিহ্নিত করে ফেলেছিল পুলিশ। বারবার সেখানে হানাও দিচ্ছিল পুলিশ। বিভিন্ন সূত্র পেয়ে রেড চলছিল। ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে একাধিকবার ফোন এসেছিল ব্যবসায়ীর স্ত্রীর কাছে। কিন্তু বিভিন্ন এলাকায় পুলিশের ক্রমাগত তল্লাশির জেরে অপহরণকারীরা বারবার পিছু হটছিল। শেষমেশ তারা বিনা মুক্তিপণেই ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হয়। পুলিশের চাপে বিপদ বাড়ছে দেখে অপহরণকারীরা নিজেরাই শনিবার রাতে বেলুড়ের ব্যবসায়ীকে ছেড়ে দেয়। এরপর তিনি নিজেই বাড়ি ফিরে আসেন। এই ঘটনায় ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। আরেক অপহরণকারীর খোঁজ চলছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.