এই মুহূর্তে জেলা

শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক

 

দার্জিলিং,৩ মার্চ:-  শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃত দুই যুবকের নাম নূর জমাল(১৮) ও শঙ্কর রায়(২০)। শঙ্কর শিলিগুড়ির ভূপেন্দ্র নগরের এবং নূর লিম্বুবস্তি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে ভক্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ভক্তিনগর থানার পুলিশ। এরপর ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছে থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল। তবে ওই পিস্তল কোথা থেকে এল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্তে নেমে পুলিশ। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.