কালিয়াগঞ্জ,৩ মার্চ:- দাঙ্গা চাই না, ভাত চাই, উত্তরপ্রদেশ-দিল্লি চাই না”- মঙ্গলবার কালিয়াগঞ্জের সভা থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দেন, দিল্লিতে যা হচ্ছে বাংলায় তা হবে না। তিনি স্পষ্ট বুঝিয়ে দেন বাংলার মাটিতে হিংসা করতে দেবে না রাজ্য সরকার। দিল্লির ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন মমতা। একইসঙ্গে মহিলাদের প্রতি তিনি বার্তা দেন, রান্নাঘরের হাতা-খুন্তি নিয়ে জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এদিন, প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে তৃণমূল প্রার্থীদের উপ-নির্বাচনে জয়ী করার জন্য জেলাবাসীকে ধন্যবাদ জানান নেত্রী। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সুর ছড়ান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, “কেউ নাগরিকত্ব কাড়তে পারবে না। আমরা সবাই নাগরিক। নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই”। বিজেপির কথায় মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। যেকোনো বিপদে ‘দিদি’কে পাশে পাওয়া যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
কালিয়াগঞ্জের কাছেই বাংলাদেশ সীমান্ত। সুতরাং এই অঞ্চলে সিএএ- এনআরসি নিয়ে আলোচনা চলবে এটাই মাথায় রেখেই এদিন এই কথা জানান মমতা।এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন বাজেটে ঘোষিত ‘জয় বাংলা’ ও ‘জয় জোহার’ নামে দুটি প্রকল্পের সূচনার কথাও ঘোষণা করেছেন। তাঁর কথায়, জয় বাংলা প্রকল্পে তফসিলি সম্প্রদায়ের ভাই-বোনেদের মধ্যে যাদের বয়স ৬০ বছর হবে, তাঁরা প্রত্যেকে ১০০০ টাকা করে পেনশন পাবেন। পাশাপাশি জয় জোহার প্রকল্পেও আদিবাসী ভাই-বোনেরা মাসিক ১০০০ টাকা করে পেনশন পাবেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এর জন্য কাউকে লবি করতে হবে না’। কালিয়াগঞ্জের সভা থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ‘কর্মসাথী’ নামে নতুন আরও একটি প্রকল্প চালু করা হচ্ছে। বেকার যুবক-যুবতীদের জন্য এবার থেকে ব্যবসা করার জন্য প্রতি বছর ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।Related Articles
সাত সকালেই হুগলি-চুঁচুড়া পৌরসভার সামনে বিক্ষোভ ঠিকাকর্মীদের।
সুদীপ দাস ,২ জুলাই:- পুরমন্ত্রী ঘোষনার পরও এখনও হুগলি-চুঁচুড়া পৌরসভায় নতুন নিয়োগ বাতিল করা হয়নি। এরই প্রতিবাদে দিন কয়েক ধরে আন্দোলনে নেমেছে পুরসভার অস্থায়ী কর্মীরা । কোন সুরাহা না হওয়ায় এবারে অস্থায়ী কর্মীরা তাঁদের আন্দোলন তীব্র থেকে তী্রতর করলো। বৃহস্পতিবার সাত সকালেই অস্থায়ী কর্মীরা জমায়েত হয় পুর গেটের সামনে। পুরসভার গেট আটকে চলে চরম বিক্ষোভ। […]
হাওড়ায় জন সম্পর্ক অভিযান কর্মসূচিতে এসে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
হাওড়া , ১৬ জুন:- হাওড়ায় জন সম্পর্ক অভিযান কর্মসূচিতে এসে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি। হাওড়া সদর বিজেপির উদ্যোগে মঙ্গলবার দুপুরে ওই জন সম্পর্ক অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ, হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্য […]
করোনার প্রকোপ থেকে চন্দননগরকে বাঁচাতে বন্ধ হোক অকাল পৌরভোট, চন্দননগর নাগরিকবৃন্দ!
সুদীপ দাস, ৩ জানুয়ারি:- করোনার প্রকোপ থেকে চন্দননগরকে বাঁচাতে বন্ধ হোক অকাল পৌরভোট, দাবী চন্দননগর নাগরিকবৃন্দের! সোমবার সাত-সকালে এই পোষ্টারে ছয়লাপ গোটা চন্দননগর শহর। চন্দননগরের বুকে বিভিন্ন রাজনৈতিক দলের পুরনো ব্যানারের উপর এই পোষ্টার পরেছে। যা নিয়ে সরগরম এই শহর। প্রসঙ্গত আগামী ২২শে জানুয়ারী চন্দননগর পুরনিগমের নির্বাচন। আর আজ থেকে কোভিড বিধি নিয়ে পুনরায় কড়াকড়ি […]







