ঝাড়গ্রাম,২৩ এপ্রিল:- আচমাকাই গুলির শব্দে কাঁপতে থাকে এলাকা,মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে যায় চারিদিকে,ঘন ঘন গুলির শব্দে ততপর পুলিশও। কিন্তু কে এত গুলি ছুঁড়ছে তা স্পষ্ট নয়।অবশেষে দেখা গেলোপুলিশ লাইনেই এক কনস্টেবল আচমকা গুলি ছুড়ছে।আর এই ঘটনায় উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রাম ডিয়ারপার্ক সংলগ্ন নতুন পুলিশলাইনে। বেলা ১ টা ৪০ মিনিট নাগাদ পরপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে সদ্য সেখানে যোগ দেওয়া কনস্টেবলের বিনোদকুমার। তার এই কান্ডে হতবাগ পুলিশ কর্মীরা। দেখা যায় পুলিশ লাইনের দোতলা থেকে এলোপাতাড়ি গুলি ছুঁরতে থাকে সে ।পুলিশ সূত্রে খবর ঝাড়গ্রাম থানায় কর্মরত ছিলেন তিনি। কিছুদিন আগে বদলি হন ঝাড়গ্রাম ডিয়ারপার্ক সংলগ্ন নতুন পুলিশলাইনে। এ দিন বেলা ১১টার সময় কাজে যোগ দেন তিনি। পুলিশ লাইনের দোতলায় আর্মারি সেকশনের সামনে তাঁর ডিউটি ছিল। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় পদস্থ পুলিশকর্তারা। তারা মাইকিং করে তাকে এ সব বন্ধ করে নিচে চলে আসতে অনুরোধ করে।কিন্তু তাতে কোন কাজ হয়নি। এখনো সে রাস্তার দিকে বন্দুক তাক করে রয়েছে।
Related Articles
মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সামলাতে পারছেন না তো বাংলা সামলাবেন কি করে – পীযূষ গোয়েল।
খড়্গপুর , ৩০ মার্চ:- দ্বিতীয় দফার ভোটের প্রচারে রেলশহর খড়্গপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মঙ্গলবার বিকেলে খড়্গপুরের গিরিময়দান স্টেশন সংলগ্ন একটি রেলের কমিউনিটি হলে প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করেন রেলমন্ত্রী। সভার পোষাকি নাম ‘বিশেষ বৈঠক: ভিসন ফর বেঙ্গল’ রাখা হলেও আদতে তা ছিল রাজনৈতিক মঞ্চ। এদিন রেলমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর […]
পুরভোটের আগে বাংলার গর্ব মমতা কর্মসূচিকে সামনে রেখে হুগলির প্রতিটি বিধানসভায় কর্মী সম্মেলন করল তৃণমূল।
তরুণ মুখোপাধ্যায় ,৭ মার্চ :- দলীয় নির্দেশ অনুযায়ী বাংলার গর্ব মমতা । ৭৫ দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়ে গেছে ২ মার্চ থেকে। কর্মসূচি চলবে এই কর্মসূচি অনুযায়ী ৭৫০০০ এরও বেশী সংখ্যক দলীয় নেতা এবং তৃণমূল স্তরের কর্মী ১৫০০০ জনবসতিতে যাবেন এবং সারা বাংলায় প্রায় আড়াই কোটি মানুষের কাছে পৌঁছাবে। মানুষের সঙ্গে যোগাযোগ পুনর্জীবিত করে এই […]
কোচবিহারে সেচ দফতরের ৪৫ কোটি বকেয়া মেটানোর দাবিতে এক সপ্তাহ ধরে অবস্থানে ঠিকাদাররা
কোচবিহার , ২১ ডিসেম্বর:- প্রায় ৪৫ কোটি টাকার বকেয়া মেটানোর দাবি জানিয়ে টানা এক সপ্তাহ ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন ঠিকাদাররা। কোচবিহারের বড় দেবীবাড়ি এলাকায় সেচ দফতরের সামনে ওই অবস্থান বিক্ষোভ চলছে। কিন্তু ১৪ ডিসেম্বর থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরেও সেচ দফতরের নির্বাহী বাস্তুকার সহ কোন আধিকারিকরাই কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। […]








