হুগলি,৩ মার্চ:- চুষে খাওয়া ও লুটে খাওয়ার মধ্যে দিয়ে মাদার ডেয়ারী কে পিসি ভাইপোর ডেয়ারী করার মতলব নিয়েছে রাজ্য সরকার।মঙ্গলবার ডানকুনিতে বাম ও কংগ্রেসের ডাকা যৌথ গণকনভেনশনে হাজির হয়ে রাজ্য সরকারের সমালোচনায় এভাবেই মুখর হলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি বলেন,মাদার ডেয়ারী বামফ্রন্টের আমলে তৈরি হওয়া একটি লাভজনক দুগ্ধ উৎপাদক সংস্থা। তিরিশ লক্ষ টাকার স্থায়ী সম্পত্তি ছিল মাদার ডেয়ারীর। তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর সে সব নষ্ট করেছে। এখন বেসরকারিকরণ ও নাম পরিবর্তন করে মাদার ডেয়ারীকে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে রাজ্য সরকার।
Related Articles
স্কুল সভাপতির হস্তক্ষেপে আরামবাগ গালস হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের নম্বর বাড়লো।
আরামবাগ, ২৫ জুলাই:- উচ্চমাধ্যমিকের নম্বরে গরমিলের অভিযোগ তুলে হুগলির আরামবাগ গার্লস হাইস্কুলে ব্যাপক বিক্ষোভ দেখানোর পর সংশোধিত নম্বর দিয়ে মার্কশীট দিলো শিক্ষা দপ্তর। বিক্ষোভের একদিনের মধ্যেই আরামবাগ গালস হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের নম্বর বাড়লো। প্রসঙ্গ ক্রমে উল্লেখ্য ছাত্রী ও অভিভাবকরা ফলাফল পুনর্মূল্যায়নের দাবি তোলেন এবং স্কুলে ব্যাপক বিক্ষোভ দেখায়। তার জেড়ে এদিন সংশোধিত মার্কশীট দেওয়া […]
তেলের দামে আগুন , বাইক ছেড়ে ঘোড়াই কিনে ফেললেন যুবক !
সুদীপ দাস, ২৪ নভেম্বর:- আকাশছোঁয়া তেলের দাম, নিজের শখের বাইকে প্রতিদিন পেট্রোল ভরতে খরচ প্রায় ২৫০ টাকা। সঙ্গে তেল পুড়িয়ে বিশ্ব উষ্ণায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া। এই দুই থেকে মুক্তি মিলতে গোড়াই কিনে ফেলেছেন এক যুবক। এখন পরিবেশ বান্ধব সেই ঘোড়ায় চেপেই প্রয়োজনীয় কাজকর্ম সারছেন তিনি। পাশাপাশি নব প্রজন্মের অনেককেই অশ্বারোহী করে তুলতে সাহায্যও করছেন ওই […]
অপরিণত নবজাতকের দেহ উদ্ধার হল হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়।
হাওড়া , ২০ ফেব্রুয়ারি:- অপরিণত নবজাতকের দেহ উদ্ধার হল হাওড়া মালিপাঁচঘড়া থানা এলাকায়। শনিবার ওই নবজাতকের দেহ গঙ্গার ঘাটে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে এমন দৃশ্য দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে গঙ্গায় স্নান করতে এসে এলাকার মানুষ গঙ্গার ধারে অপরিণত নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এই খবর […]









