অঞ্জন চট্টপাধ্যায়,৫ ফেব্রুয়ারি:- ডার্বিতে ফের মুখ পুড়ল মোহনবাগানের। অনূর্ধ্ব ১৮ ডার্বিতে নিজেদের ঘরের মাঠে ১-০ গোলে মুখ পুড়ল বাগানের ছোটোদের। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ মিস করে সৱুজমেরুন ফুটবলাররা। দ্বিতীয়ার্ধেও চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি তারা। তবে ৭০ মিনিটে কাজের কাজটা করে নেয় ইস্টবেঙ্গল। সালাম জনসনের দুরন্ত গোলে ম্যাচে গোলের খাতা খোলে ইস্টবেঙ্গল। এব়পর আর গোল হয়নি। এই জয়ে লিগ টেবিলে অনেক এগিযে গেল ইস্টবেঙ্গল। অন্যদিকে পিছিয়ে গেল মোহনবাগান। গত কয়েকটা ডার্বিতে হাতাহাতি হয়েছিল সেই কথা মাথায় রেখে এদিন বাগান মাঠে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গল কোচ রঞ্জন চৌধুরি বলেন, দল আমার কথা শুনে খেলেছে তাতে আমি খুশি এই ধারাবাহিকতাটা দল ধরে রাখুক। ৯ বছর পর শতবর্ষের ক্লাবটির ডিফেন্সের দায়িত্ব সামলানো গুরবিন্দর সিংকে ফের একবার দেখা যেতে পারে ইস্টবেঙ্গলের জার্সিতে। একইসঙ্গে সৌমিক দেকেও দলে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। মার্তি ক্রিসপি-আসির আক্তাররা ডিফেন্সে ভরসা জোগাতে ব্যর্থ। এই পরিস্থিতি দলের রক্ষণের হাল ধরতে গুরবিন্দারকেই দিতে চাইছেন ইস্টবেঙ্গলের কর্তারা। ইতিমধ্যে কলকাতায় পা রেখেছেন গুরবিন্দর। ক্লাব সূত্রে খবর , গুরবিন্দরের সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছে কর্তাদের। ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন গুরবিন্দর। ২০১৮ সালে শেষবার সর্বভারতীয় কোনও প্রতিযোগীতায় প্রতিনিধিত্ব করেছেন গুরবিন্দর।
Related Articles
সেনাবাহিনীর ছাড়পত্র না মেলায় ব্যাহত মেট্রো প্রকল্পের কাজ।
কলকাতা, ১১ জুন:- সেনাবাহিনীর ছাড়পত্র না মেলায় ব্যাহত হচ্ছে মেট্রো প্রকল্পের কাজ। এব্যাপারে রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর গড়িয়া-বিবাদীবাগ এবং দমদম-এয়ারপোর্ট মেট্রো প্রকল্প নিয়ে বৈঠক বসে নবান্নে। স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা দীর্ঘ বৈঠক করেন আর বি এন এল কর্তৃপক্ষের সঙ্গে। বৈঠকে সেনাবাহিনীর কোনও প্রতিনিধি অবশ্য উপস্থিত ছিলেন না। ধর্মতলার বিধান […]
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে রাজ্য।
কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- রাজ্য সরকার উচ্চশিক্ষার জন্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি সরকারি এই প্রকল্পটিতে রাজ্যকে সব রকমের সহায়তা করার জন্য ব্যাংকগুলোর কাছে আবেদন জানান বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছাড়া অন্য […]
গণেশ চতুর্থীর শুভ দিনে মনোনয়ন পেশ মমতার।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:- পূর্ব ঘোষণা মতই গণেশ চতুর্থীর শুভ দিনে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে কোভিড বিধি মেনে হাতে গোনা কয়েকজন নেতার উপস্থিতিতে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হওয়ার কথা৷ গণেশ চতুর্থীর দিনই যে তিনি মনোনয়ন পেশ করবেন, […]









