সুদীপ দাস,৫ ফেব্রুয়ারি:- দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি হুগলি জেলাতেও মানববন্ধন কর্মসূচি পালিত হলো। পৌরসভা এলাকায় প্রতি ওয়ার্ডে ও পঞ্চায়েতে বুথে বুথে পালিত হলো এই কর্মসূচি। নাগরিক সংশোধিত আইনের প্রতিবাদে মানববন্ধন পালন করলো তৃণমূল। চুঁচুড়া-হুগলি পৌরসভার ৩০ টি ওয়ার্ড এ পালিত হয় । পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের এই কর্মসূচিতে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।এদিন কর্মীরা হাতে হাত ধরে এন,আর,সি বিরোধী স্লোগান দেন।
Related Articles
করোনায় মৃত্যু, বৈঠক।
কলকাতা, ২৬ মার্চ:- গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও ফের থাবা বসাতে শুরু করেছে করোনা। ১৪৬ দিন পর শনিবার বেলেঘাটা আইডি হাসপাতালে গোবিন্দ কুণ্ডু নামে কোভিড আক্রান্ত ৭২ বছরের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় রাজ্য প্রশাসনে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে আগামীকাল কেন্দ্রের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা বৈঠকে বসতে চলেছেন বলে স্বাস্থ্য […]
ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে সরকার , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৮ এপ্রিল:- যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের ভবিষ্যতের স্বার্থে রাজ্য সরকার তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, ওই পড়ুয়ারা যাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে পড়াশোনা শুরু করতে পারেন সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে মাস দেড়েক আগে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রের […]
হাওড়ায় দাঁড়িয়ে থাকা পরপর চারটি বাসে আচমকাই আগুন।
হাওড়া, ৪ জুলাই:- রবিবার বিকেলে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের কাছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা অবস্থায় পরপর চারটি বাসে আচমকাই আগুন লাগে। এই ঘটনায় দুটি স্কুল বাস এবং একটি মিনি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রথমে স্থানীয় মানুষ নিজেরাই আগুন নেভানোর কাজে নেমে পড়েন। বৃষ্টির জমা জল তুলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। দমকলে খবর দেওয়া হলে দমকলের […]










