অঞ্জন চট্টোপাধ্যায়,৩১ জানুয়ারি:- টানা আট ম্যাচ অপরাজিত কিবু ভিকুনার মোহনবাগান। শুক্রবার বেইতিয়ারা ৩-২ গোলে হারাল চেন্নাই সিটিকে। মোহনবাগান ও চেন্নাই গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। গোলও নষ্ট করে দু’ দল। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে মোহনবাগান ও চেন্নাই ম্যাচের স্কোর লাইন আরও হৃষ্টপুষ্টই দেখাত। এ দিনের ম্যাচ জিতে সাপ-লুডোর আই লিগ টেবলে মোহনবাগান নিজেদের অবস্থান আরও মজবুত করল। মিনার্ভার (১০ ম্যাচে ১৭ পয়েন্ট) থেকে ছ’ পয়েন্টে এগিয়ে গেল সবুজ-মেরুন (১০ ম্যাচে ২৩ পয়েন্ট)। খেলার ২৮ মিনিটে মোহনবাগান গোল করে এগিয়ে যায়। বেইতিয়ার কর্নার থেকে হেডে পাপা দিওয়ারা এগিয়ে দেন। মোহনবাগানের দ্বিতীয় গোলটি প্রথম গোলেরই যেন অ্যাকশন রিপ্লে।
বেইতিয়ার কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান ফ্রান গনজালেজ। বিরতির সময়ে মোহনবাগান এগিয়েছিল ২-০-এ। বিরতির পরে পাপা ৩-০ করেন। এর পরে ম্যাচে ফেরার চেষ্টা করে চেন্নাই। তারপরেই বদলে গেল ছবিটা। হঠাৎ করে গা ছাড়া মনোভাব দেখা গেল বাগান ফুটবলারদের মধ্যে। তার খেসারত দিতে হল। ৬৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করে চেন্নাইকে খেলায় ফেরান পরিবর্ত হিসেবে নামা বিজয়। তার তিন মিনিট পরেই প্রায় ৩০ গজ দূর থেকে শঙ্করকে দাঁড় করিয়ে জাল নাড়িয়ে দেন বালা কৃষ্ণণ। বিজয় ও যিষ্ণু দূরপাল্লার শটে মোহনবাগানের জাল কাঁপান। দুটো গোল পেয়ে যাওয়ায় চেন্নাই কামড় বসাতে শুরু করে ম্যাচে। মোহনবাগানের পেনাল্টি বক্সে চেন্নাই আক্রমণ তুলে আনলেও আকবর নওয়াজের ছেলেরা আর গোল করতে পারেননি। শেষ হাসি তোলা ছিল মোহনবাগানের জন্য।Related Articles
ধানতলা তরুনী হত্যার তদন্তের কিনারা না হতেই আরও এক যুবতীর মৃত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য মালদায়।
মালদা,১২ ডিসেম্বর:- ধানতলা তরুনী হত্যার তদন্তের সব দিক স্পষ্ট হতে না হতেই আরও এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদায়। এবার ঘটনা চাঁচল ২ ব্লকের মালতিপুর এলাকায়। বুধবার গভীর রাতে এক ইঁটভাটায় গলায় ওড়না জড়ানো এক যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। অন্যত্র কোথাও শারিরীক নির্যাতন করে খুন করে সেখানে […]
এবারে কোভিডে মৃতের দেহ কবর দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো চুঁচুড়ায়।
সুদীপ দাস , ১২ আগস্ট:- এবারে কোভিডে মৃতের দেহ কবর দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো চুঁচুড়ায়। মঙ্গলবার কোলকাতা নিবাসী এক ব্যাক্তির মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত ছিলেন। জীবিত অবস্থায় ধার্মিক ওই ব্যাক্তি নিজের মৃত্যুর পর হুগলির ইমামবাড়া সন্নিকটে তাঁর দেহ দাফন করার ইচ্ছা পরিবারকে জানিয়ে রেখেছিলো । পরিবারের কাছ থেকে সেকথা জানার পর সরকারী উদ্যোগে তাঁর […]
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় হরিপালের চার যুবক, তিনজনের খোঁজ মিললেও একজন এখনও নিখোঁজ।
হুগলি, ৩ মে:- গত কাল করমন্ডল এক্সপ্রেস ট্রেন দূর্ঘটনার কবলে পরে হুগলির হরিপাল থানার পানিশেওলা গ্রামের চার যুবক। রোহিত হেমব্রম। অতনু কিস্কু। গোপাল হেমব্রম ও তাপস কিস্কু কেরালায় কাঠের কাজ করতে যাচ্ছিল। গতকাল সকাল এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে হরিপাল স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া, সেখান থেকে শালিমার পৌঁছে করমন্ডল এক্সপ্রেস ধরে তারা। রাতে তাদের […]







