হাওড়া,৩১ জানুয়ারি:- চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার কবলে এক ছাত্র। শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটে হাওড়ার বালি এবং বেলুড় স্টেশনের মধ্যে। গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ রেল লাইনের পাশে রাস্তায় পড়ে ছিলেন তিনি। পরে বৈদ্যুতিন টিভি চ্যানেলের এক সাংবাদিকের সহায়তায় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই স্কুল ছাত্রকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে বর্ধমান থেকে ব্যান্ডেল হয়ে নৈহাটি যাচ্ছিলেন বর্ধমানের দ্বাদশ শ্রেণীর ওই ছাত্র। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ বর্ধমান স্টেশনে আসেন তিনি। সেখান থেকে বাগ এক্সপ্রেসে চড়েন তিনি । ব্যান্ডেল স্টেশন পেরিয়ে যাওয়ার পর থেকেই ট্রেনের গেটের সামনে তিনি দাঁড়িয়েছিলেন স্টেশনে নামার জন্য। সেই অবস্থাতেই বালি বেলুড় স্টেশনের মাঝে পা স্লিপ করে হঠাৎই পড়ে যান তিনি। ডান পায়ের আঙুলে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এছাড়াও পড়ে যাওয়ার কারণে কোমরেও চোট লাগে তার। হাওড়া জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে।
Related Articles
প্রার্থী ঘোষণার আগেই কোন্নগরে নব্য বিজেপির প্রতি ক্ষোভ আদি বিজেপি কর্মীদের , ঘোষণার পর ক্ষোভ বাড়ার আশঙ্কা
হুগলি , ১৩ মার্চ:- বিধানসভা ভোটের আর বেশিদিন বাকি নেই।কিন্তু এখনো সম্পূর্ণ প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি।আর প্রার্থী ঘোষণার আগেই হুগলি জেলার কোন্নগরে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী নেতাদের প্রতি ক্ষোভ ক্রমেই বাড়ছে বিজেপি দলের পুরোনো কর্মীদের মধ্যে। এদিন কোন্নগরে বিজেপির পথসভা চলছিল। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল […]
হাওড়ার শালিমারে বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেফতার আরপিএফ কর্মী। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগোতে চায় পুলিশ।
হাওড়া, ৬ জুন:- হাওড়ার শালিমারে বৃদ্ধকে নৃশংস খুনের ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্ত আরপিএফ জওয়ানকে। ধৃতের নাম সুকান্তকুমার সাউ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে ওই আরপিএফ কর্মীকে আটক করা হলেও পরে তাঁকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পুলিশ খুনের ধারায় (৩০২) মামলা রুজু করেছে। শনিবার অভিযুক্তকে হাওড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। […]
গরীব দুস্থদের হাতে চাল ডাল দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
হুগলি ,২৮ মার্চ:– যখন করোনাভাইরাস নিয়ে যখন দেশজুড়ে আতঙ্ক চলছে ঠিক সেই সময়ই গরীব-দুস্থদের কথা ভেবে তারা যাতে এই দুঃসময়ে খেয়ে বাঁচতে পারে সেই কথা মাথায় রেখে তাদের পরিবারের হাতে চাল ডাল আলু অন্যান্য পণ্য সামগ্রী তুলে দিলেন ব্যারাকপুরের বিজেপির সংসদ অর্জুন সিং। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বহু কল কারখানা বন্ধ তার […]






