হাওড়া , ৩০ অক্টোবর:- করোনা আবহে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার করতে এসে দামের আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তের। হাওড়াতেও ফুল – ফল সহ পুজোর উপকরণ সবকিছুর দামই বেশ চড়া। যার ফলে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতিতে এবার মানতে হচ্ছে করোনা বিধি। তার উপর পুজোর ফুল ও ফলের দাম লাগামছাড়া হওয়ায় বেড়েছে আরও সমস্যা। এক গৃহস্থ জানান, এই বছরে ভাল মালার দাম প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে। এছাড়াও গাঁদাফুলের মালার দাম বেড়েছে। ফলের দামও আকাশছোঁয়া। এক ফুল বিক্রেতা বলেন, হাওড়ায় ফুল শহরতলি থেকে আসে। এই বছরে করোনার কারণে এখনও বন্ধ রয়েছে লোকাল ট্রেন। ফলে পাঁশকুড়া, কোলাঘাট প্রভৃতি এলাকা থেকে ফুল চাষিরা ফুল বাজারে আনতে সমস্যায় পড়ছেন। আগে লোকাল ট্রেনে করে অল্প খরচে যে ফুল হাওড়ায় নিয়ে আসা সম্ভব হত, বর্তমানে তা সম্ভব হচ্ছে না। ফলে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন ফুল চাষিরা। অন্যদিকে, একই অবস্থা আনাজ ও ফলেরও। একই কারণে বেড়ছে দাম।
Related Articles
বিজেপির রোড শো হাওড়ায়। অংশ নিলেন দিলীপ ঘোষ , রাজীব বন্দ্যোপাধ্যায়।
হাওড়া , ৫ এপ্রিল:- সোমবার সকালে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রোড শো করলেন মধ্য হাওড়ার বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে হয় এই রোড শো। মধ্য হাওড়া মল্লিক ফটক থেকে এই মিছিল শুরু হয়ে হাওড়া নেতাজী সুভাষ রোড, কালিবাবুর বাজার শ্যামাশ্রী, নরসিংহ দত্ত রোড দিয়ে গিয়ে এই মিছিল পাওয়ার হাউস, দেশপ্রাণ শাসমল […]
বালি এলাকাতেও আজ থেকে পুরোপুরি নিষিদ্ধ হলো প্লাস্টিক ক্যারি ব্যাগ।
হাওড়া, ১ জুলাই:- বালি পুর এলাকাতেও আজ ১ জুলাই থেকে পুরোপুরি নিষিদ্ধ হলো প্লাস্টিক ক্যারি ব্যাগ। বালির বিভিন্ন বাজারে অভিযান চালালেন পুর আধিকারিকরা। আইন ভাঙলেই বিক্রেতা ক্রেতা উভয়ের থেকে নেওয়া হলো জরিমানা। ১লা জুলাই শুক্রবার সকাল থেকে হাওড়া বালি পুরসভা এলাকায় প্লাস্টিক ক্যারি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। বিক্রেতা প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলে ৫০০ […]
আজ থেকে ৫৪ বছর আগে শ্রীরামপুরের জননেতা প্রাক্তন বিধায়ক অরুণ গোস্বামীর হাত ধরে চারের পল্লী জগদ্ধাত্রী মায়ের সূচনা হয়েছিল।
তরুণ মুখোপাধ্যায়, ১৪ নভেম্বর:- আজ থেকে ৫৪ বছর আগে শ্রীরামপুরের জননেতা প্রাক্তন বিধায়ক অরুণ গোস্বামীর হাত ধরে চারের পল্লী জগদ্ধাত্রী মায়ের সূচনা হয়েছিল। এই পুজো শ্রীরামপুরের অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন পুজো। এ ব্যাপারে পুজোর বর্তমান উদ্যোক্তা অরুণ বাবুর পুত্র অরূপ গোস্বামী জানালেন যে আমার বাবার শুরু করা পুজো দীর্ঘদিন ধরে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভরে আয়োজন […]










