অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ জানুয়ারি:- পিছিয়ে থেকেও শুভ ঘোষের গোলে শীর্ষস্থান ধরে রাখল কিবু-বাহিনী পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে শুভ ঘোষের দুর্দান্ত গোলে হার বাঁচাল সবুজ-মেরুন শিবির। ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল কিবু-বাহিনী।এই ম্যাচে নামার আগে লিগ টেবিলের শীর্ষস্থানে ছিল মোহনবাগান। পাঞ্জাবের বিরুদ্ধে জিততে পারলে শুধু শীর্ষস্থান ধরে রাখাই নয়, অন্যদের থেকে পয়েন্টের বিচারেও বেশ খানিকটা এগিয়ে যেত ভিকুনা-ব্রিগেড। ম্যাচের আগে বৃষ্টি এবং কর্দমাক্ত মাঠ নিয়ে চিন্তায়থাকলেও সেই চিন্তা কিছুটা দূর হয় ম্যাচ শুরুর আগে। খেলা শুরুর আগেই ঝলমল করছিল রোদ। কিন্তু, পায়ের নিচের ভেজা মাটিতে খেলতে ভালই বেগ পেতে হয়েছে দু’দলের ফুটবলারদের। কঠিন পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে না পারলেও, লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে সবুজ মেরুন শিবির।
অ্যাওয়ে ম্যাচে রিয়াল কাশ্মীরকে হারানোর পর আত্মবিশ্বাসে টগবগে ছিল মোহনবাগান। তারপর ঘরের মাঠে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে জয়, সেই আত্মবিশ্বাস আরও খানিকটা বাড়িয়ে দেয়। কিন্তু, পাঞ্জাবের বিরুদ্ধে সেই ছন্দ চোখে পড়ল না। ফলে, এদিনের লড়াই হল সমানে-সমানে। ম্যাচ শুরুর মাত্র ২২ মিনিটের মধ্যেই গোল করে পাঞ্জাবকে এগিয়ে দেন প্রাক্তন মোহনবাগানি ডিপান্ডা ডিকা। পিছিয়ে পড়ার পর মোহনবাগান তেড়েফুঁড়ে আক্রমণের চেষ্টা করলেও, প্রথমার্ধে সেভাবে আক্রমণ দানা বাঁধেনি। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক মেজাজে খেলে সবুজ মেরুন। বেশ কয়েকটি সুযোগও তৈরি হয়। কিন্তু, গোলমুখে ব্যর্থতার জেরে সমতা ফেরেনি। একেবারে শেষমুহূর্তে এসে মোহনবাগানের হয়ে কাঙ্ক্ষিত গোলটি করেছেন শুভ ঘোষ। এই ম্যাচ ড্র হওয়ায় শীর্ষস্থান ধরে রাখল মোহনবাগান। ৭ ম্যাচে তাঁদের সংগ্রহ ১৪ পয়েন্ট।Related Articles
লাগাদার বৃষ্টিতে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে বিদ্যুৎ কর্তাদের সঙ্গে প্রতি ঘন্টায় যোগাযোগ বিদ্যুৎ মন্ত্রীর।
কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- লাগাতার বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় রাজ্যের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। তবে বিদ্যুৎ কর্মীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে নিরন্তর কাজ করে পরিস্থিতি যতদূর সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছেন বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। বিধান নগরের বিদ্যুৎ উন্নয়ন ভবনে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান তিনি নিজে প্রতি ঘন্টায় জেলার বিদ্যুৎ […]
অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ এবার ডানকুনিতে গ্রেফতার বিহারের মুঙ্গেরের এক বাসিন্দা।
চিরঞ্জিত ঘোষ , ৬ আগস্ট:- অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ এবার ডানকুনিতে গ্রেফতার বিহারের মুঙ্গেরের এক বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের আধিকারিকরা অভিযান চালায়। একটি বাস থেকে মুঙ্গেরের ওই বাসিন্দাকে গ্রেফতার করা হয়। ডানকুনি টোল প্লাজা থেকে ৬টি অস্ত্র ও কার্তুজ-সহ তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি নাইন এমএম কারবাইন […]
প্রশাসনের ঘুম ভাঙাতে ঢাকঢোল বাজিয়ে হাওড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি যুবমোর্চা।
হাওড়া , ২২ জুলাই:- মানুষকে পরিষেবা না দিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে পুর প্রশাসন। তাই তাদের ঘুম ভাঙাতে ঢাকঢোল বাজিয়ে হাওড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি যুবমোর্চা। বুধবার সকালে ওই অভিনব কর্মসূচি নেয় উত্তর হাওড়া বিজেপি যুব মোর্চার নেতৃবৃন্দ।উমেশ রাই, রাজেশ রায়, অম্বুজ শর্মা, গীতা রাই প্রমুখ নেতৃবৃন্দ এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পুরসভার গেটের সামনে কর্মসূচির […]










