অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ জানুয়ারি:- স্ট্রাইকার সমস্যা মেটাতে তরুণ ফুটবলার এডমুন্ড লালরিনডিকা’কে দলে নিল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি থেকে লাল- হলুদ শিবিরে ‘লোন’এ এলেন মিজোরামের এই ফুটবলার। ২০১৮-১৯ মরসুমের আইএসএল জয়ী বেঙ্গালুরু এফসি দলেও ছিলেন স্ট্রাইকার। ২০১৯-২০ মরসুমে সুনীল ছেত্রী-গুরপ্রীত সিং’দের সঙ্গে দুটো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এডমুন্ড। চলতি মরসুম শুরু হওয়ার আগে লাল-হলুদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে বেঙ্গালুরু’র হয়ে গোল করেছিলেন এডমুন্ড লালরিনডিকা।নতুন ফুটবলার অর্ন্তভুক্ত হওয়ায় শক্তি বাড়ল কি না তা সময় বলবে । তবে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া এখন মেতে রয়েছেন গোকুলাম FC ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্যেই । গোয়ার মাটিতে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে হারের পরে বুধবার কল্যাণী স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল ।
ডার্বির আগে শেষ ম্যাচ লাল হলুদ ব্রিগেডের । ফলে ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন আলেয়ান্দ্রো । দল হিসেবে কেরালার গোকুলাম FC যথেষ্ট শক্তিশালী বলে সমীহের সুর লাল হলুদ কোচের গলায় । হেনরি কিসিয়াকা ও মার্কোসকে কড়া রক্ষণে পিষে গোকুলামকে ব্যাকফুটে ঠেলতে চান আলেয়ান্দ্রো । আর এই কাজে তার হাতিয়ার দ্রুত গতির প্রতিআক্রমণ নির্ভর ফুটবল । দলের গোলের সুযোগ তৈরি করাকে কৃতিত্ব দিচ্ছেন । তবে এবার সুযোগ তৈরি করেই কাজ শেষ হবে না । বলকে জালে পাঠালে তবেই উদ্দেশ্য সফল হবে, ফুটবলারদের বলেছেন লাল হলুদ কোচ । । প্রতিপক্ষের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি নয় গোকুলামের পুরো দলকেই গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল । দুই স্ট্রাইকার হেনরি কিসিয়াকা ও মার্কোসকে কড়া নজরে রাখতে চায় লাল-হলুদ কোচ ।Related Articles
আসঞ্জন ক্রিয়ার ফলেই শরীরে ধাতব বস্তু আটকায় , ভ্যাকসিনের জন্য নয় দাবী বিজ্ঞান মঞ্চের।
সুদীপ দাস , ১৪ জুন:- রবিবার দিনভর একটি খবরে তোলপাড় হয় টিভি চ্যানেল। খবরের সেই অংশ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নেটাগরিকরা চুলচেরা বিশ্লেষন শুরু করে দেয়। সেই খবরে দেখা যায় শিলিগুড়ির ভরতনগরের বাসিন্দা ৫৮ বছরের নেপাল চক্রবর্তীর শরীরে পয়সা, হাতা, খুন্তির মত ধাতব বস্তু আটকে যাচ্ছে। নেপালবাবুর বক্তব্য ছিলো করোনা ভ্যাকসিন নেওয়ার পরই নাকি এই ঘটনা […]
আগামী মাসেই পেশ হতে চলেছে আর্থিক বছরের রাজ্য বাজেট।
কলকাতা, ২৭ জানুয়ারি:- আগামী মাসেই পেশ হতে চলেছে আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট। চলতি আর্থিক বছরে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতির ভিত্তিতেই বিভিন্ন দফতরকে অর্থ বরাদ্দ করা হবে রাজ্য বাজেটে। তাই বাজেট পেশ হওয়ার আগে বিভিন্ন সরকারি দফতরের কাজ কর্ম ও উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে চান মুখ্যমন্ত্রী। তাই আগামী সপ্তাহে রাজ্যস্তরের প্রশাসনিক বৈঠকে বসছেন তিনি। […]
রিষড়ার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার।
হুগলি , ২৫ ডিসেম্বর:- রিষড়া শহর জুড়ে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার পোস্টারে ছেয়ে গেল। এদিন সকালে দেখা যায় শুভেন্দুর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার পড়েছে রিষড়া শহরের বিভিন্ন জায়গায়। হটাৎ করে রিষড়ায় দাদার অনুগামী পোস্টার পড়ায় এবার এখানেও রাজনীতির নতুন সমীকরণ দেখছে রাজনৈতিক মহল। রিষড়ার দাসপাড়া, নবীন পল্লী সহ বেশকিছু […]







