কলকাতা,৮ জানুয়ারি:- আজ বাম এবং কংগ্রেসের ডাকা বন্ধের প্রভাব বিন্দুমাত্র পড়েনি রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে। এদিন সকাল থেকেই নবান্নের কর্মীরা দলে দলে কাজে এসেছেন। দপ্তরের প্রতিদিনের মতো উপস্থিতির সংখ্যা স্বাভাবিক ছিল।সকাল সাড়ে দশটার মধ্যে নবান্নের সামনে দফতরে প্রবেশের লিফট গুলির সামনেপড়ে বিশাল লাইন। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল বন্ধের আগের দিন এবং পরের দিন ছুটি নিতে পারবেন না সরকারি কর্মচারীরা। বিশেষ কোন কারণ ছাড়া যদি কেউ ছুটি নেন তবে তাদের একদিকে যেমনএকদিনের বেতন কাটা যাবে তার সঙ্গে সঙ্গে কর্মজীবন থেকে একটি দিন বাদ যাবে।
এদিন সকালে রাস্তায় প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে।ফলে কর্মীদের কর্মস্থলে আস্তে কোন অসুবিধা হয়নি। তবে এদিন শিয়ালদা এবং হাওড়া সেকশনে বেশকিছু স্টেশনে বাম ও কংগ্রেস কর্মী রা বিক্ষোভ প্রদর্শন করে দফায় দফায় রেলপথ অবরোধ করায় ট্রেন চলাচলে সকালের দিকে ব্যাপক প্রভাব পড়ে। বেলা 12 টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং রেল পথে যে সমস্ত কর্মীরা আসেন তারা কিন্তু নবান্নে এসেছেন তবে একটু দেরি হয়েছে ।শুধু নবান্ন নয় রাজ্য সরকারের অন্যান্য যে গুরুত্বপূর্ণ দপ্তর গুলি আছে সেখান থেকে যা খবর পাওয়া গেছে সেখানেকর্মীদের উপস্থিতি সংখ্যা ছিল প্রায় স্বাভাবিক।Related Articles
এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে মিছিল চুঁচুড়ায় ।
হুগলি,২৩ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের নির্দেশ মতো আজ সারারাজ্য জুড়ে মহকুমা স্তরে এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। সেইমত আজ চুঁচুড়া সদর মহকুমায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল বের হয় চুঁচুড়ার খাদিনামোড় থেকে। মিছিলে ছিলেন দুই মন্ত্রী তপন দাশগুপ্ত অসীমা পাত্র, তিন বিধায়ক প্রবীর ঘোষাল অসিত মজুমদার এবং অসীম মাঝি সহ সদর মহকুমা […]
টোলট্যাক্স নেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ গোঘাটে।
গোঘাট, ১ ফেব্রুয়ারি:- গোঘাটে ভাদুর অঞ্চলে টোল কাটা নিয়ে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। বিক্ষোভ কারীদের অভিযোগ অবৈধ ভাবে স্থানীয় পঞ্চায়েত রাস্তার ওপর টোল কাটচ্ছে।পিডব্লুডির রাস্তার ওপর টোল কাটছে স্থানীয় পঞ্চায়েত। অথচ রাস্তা খারাপ হলেও পঞ্চায়েত রাস্তা সংস্কার করেনি।তাদের দাবী এটা সম্পুর্ন অবৈধ্য […]
ভাগীরথীর ভাঙ্গন বন্ধ করার কাজ শুরু করতে এলাকা পরিদর্শনে শান্তিপুরের বিধায়ক।
শান্তিপুর, ১৩ ডিসেম্বর:- ভাগীরথী নদীতে জল প্রকল্পের পাশেই বড়সড় ফাটল। জল প্রকল্প বন্ধ হয়ে গেলে পানীয় জল থেকে বঞ্চিত হবে গোটা পৌরসভা এলাকার মানুষ। সেই কারণেই তড়িঘড়ি গঙ্গা ভাঙ্গন বন্ধ করার কাজ শুরু করতে এলাকা পরিদর্শনে এলেন শান্তিপুরের বিধায়ক এবং সেচ দপ্তর এর প্রতিনিধি দল। নদীয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় একটি […]





