কলকাতা,৮ জানুয়ারি:- আজ বাম এবং কংগ্রেসের ডাকা বন্ধের প্রভাব বিন্দুমাত্র পড়েনি রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে। এদিন সকাল থেকেই নবান্নের কর্মীরা দলে দলে কাজে এসেছেন। দপ্তরের প্রতিদিনের মতো উপস্থিতির সংখ্যা স্বাভাবিক ছিল।সকাল সাড়ে দশটার মধ্যে নবান্নের সামনে দফতরে প্রবেশের লিফট গুলির সামনেপড়ে বিশাল লাইন। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল বন্ধের আগের দিন এবং পরের দিন ছুটি নিতে পারবেন না সরকারি কর্মচারীরা। বিশেষ কোন কারণ ছাড়া যদি কেউ ছুটি নেন তবে তাদের একদিকে যেমনএকদিনের বেতন কাটা যাবে তার সঙ্গে সঙ্গে কর্মজীবন থেকে একটি দিন বাদ যাবে।
এদিন সকালে রাস্তায় প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে।ফলে কর্মীদের কর্মস্থলে আস্তে কোন অসুবিধা হয়নি। তবে এদিন শিয়ালদা এবং হাওড়া সেকশনে বেশকিছু স্টেশনে বাম ও কংগ্রেস কর্মী রা বিক্ষোভ প্রদর্শন করে দফায় দফায় রেলপথ অবরোধ করায় ট্রেন চলাচলে সকালের দিকে ব্যাপক প্রভাব পড়ে। বেলা 12 টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং রেল পথে যে সমস্ত কর্মীরা আসেন তারা কিন্তু নবান্নে এসেছেন তবে একটু দেরি হয়েছে ।শুধু নবান্ন নয় রাজ্য সরকারের অন্যান্য যে গুরুত্বপূর্ণ দপ্তর গুলি আছে সেখান থেকে যা খবর পাওয়া গেছে সেখানেকর্মীদের উপস্থিতি সংখ্যা ছিল প্রায় স্বাভাবিক।Related Articles
রাজ্যপালের মুখেও মোদিজি কি গ্যারান্টি।
হুগলি, ১৩ মার্চ:- পিএম সুরজ পোর্টাল এর উদ্বোধনে এসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মোদিজির গ্যারান্টির কথা বললেন। উত্তরপাড়া গণ ভবনে পিএম সূরজ পোর্টালের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল বলেন, আমি শপথ নিচ্ছি, নেতাজী সুভাষ, বিবেকনন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। বাংলার দশ কোটি ভাই বোনেরা আমরা একসাথে […]
রাজ্য সরকারের ই-পাস নিয়ে নিজেদের টাকায় সিঙ্গুরে ফিরলেন বেনারসে আটকে থাকা পর্যটকরা।
হুগলি,৮ মে:- ভীন রাজ্যের আজমির শরিক থেকে যখন পর্যটক সহ পরীযায়ী শ্রমীকদের বিশেষ ট্রেনে এই রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে, তখন উল্টোদিকে এই রাজ্যের হুগলির সিঙ্গুর এলাকার ১৭ জন বয়স্ক পর্যটকরা উত্তরপ্রদেশের বেনারসের একটি হোটেলে গৃহবন্দি রয়েছে। গত ২২ শে মার্চ বেনারস থেকে ট্রেনের ফেরার টিকিট কাটা ছিল। কিন্তু লকডাউনের জেরে আটকে রয়েছে বেনারসের পি.এম. গঙ্গা […]
কোভ্যাকসিন টিকার অপ্রতুলতার কারণে কলকাতা সহ বিভিন্ন জেলায় নাজেহাল মানুষ।
কলকাতা, ২৩ জুলাই:- টিকার ডোজের অভাবে আজ রাজ্য জুড়ে করোনা টিকাকরণ ব্যাহত হচ্ছে। বিশেষ করে কোভ্যাকসিন টিকার অপ্রতুলতার কারণে কলকাতা সহ বিভিন্ন জেলায় ওই টিকার দ্বিতীয় ডোজ পেতে মানুষকে হয়রান হতে হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। কলকাতা পুরসভা আজ তাদের টিকাকরণ কেন্দ্রগুলিতে কোভ্যাকসিন টিকা দেওয়া বন্ধ রেখেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অবিলম্বে চার […]







