হুগলি,৮ জানুয়ারি:- বন্ধ সফল করতে হুগলী জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় নামল বাম কর্মীরা।বুধবার, নাগরিক সংশোধনী আইন,এন আর সি,দ্রব্যমূল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ভারত বন্ধের ডাক দিয়েছে বাম দল গুলি। সকাল থেকেই সেই বনধ সফল করতে রাস্তায় নামে তারা। ভদ্রেশ্বর, চাঁপদানির বেশ কয়েকটি কারখানার সামনে বন্ধ সফল করতে স্লোগান দিয়ে মানুষকে আবেদন জানানো হয়। এলাকায় মিছিল ও পিকেটিং ও করে বাম কর্মীরা।
পান্ডুয়ার সিপিএম বিধায়ক আমজাদ হোসেনের নেতৃত্বে পান্ডুয়ার রেল স্টেশনে রেল লাইনের উপর বসে পড়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। সিপিএম ও কংগ্রেস যৌথভাবে অবরোধে শামিল হয়। আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে আছে একের পর এক ট্রেন। চরম হয়না চরম হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ ও রেল পুলিশ। শ্রীরামপুর স্টেশন চত্বরে বনধ সমর্থনকারীদের অবরোধের জেরে বন্ধ টেন চলাচল। পাশাপাশি সিঙ্গুর,কোন্নগর, হিন্দ্মোটরেও বেশ কিছুক্ষণ ট্রেন অবরোধ করে বাম কংগ্রেস। রিষড়া স্টেশনেও বেশ কিছুক্ষন ট্রেন অবরোধ করে বাম – কংগ্রেস।অবরোধে আটকে পড়ে শেওরাফুলি লোকাল।অবরোধকারীদের অভিযোগ হটাৎই তাদের শান্তিপূর্ণ অবরোধে পুলিশ লাঠিচার্জ করে।Related Articles
ফের অন্নদাতার ভূমিকায় মহারাজ।
স্পোর্টস ডেস্ক,১০ মে:– করোনা পরিস্থিতিতে দাতা মহারাজ সর্বদাই অগ্রগামী। বার বার মুক্ত হস্তে সাহায্য করে চলেছেন তিনি। এর আগেই রাজ্যের ১০ হাজার মানুষকে যতদিন লকডাউন চলবে প্রতিদিন অন্ন দানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মহারাজ। ইস্কোনের মন্দিরে গিয়ে ১০ হাজার মানুষকে প্রতিদিন অন্ন দানের কথা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও বেলুড় মঠ, ভারত সেবাশ্রমকেও চাল […]
দলে সুযোগ পেয়েই বিস্ফোরক ঋদ্ধি , দিল্লিকে থামিয়ে লড়াইয়ে হায়দরাবাদ
স্পোর্টস ডেস্ক , ২৮ অক্টোবর:- দুবাইয়ে ব্যাট হাতে ‘সুপারম্যান’ হয়ে উঠলেন ঋদ্ধি। ভাগ্য সহায় না হওয়ায় মঙ্গলবার নিশ্চিত সেঞ্চুরি মাঠে ফেলে এলেন। ডেভিড ওয়ার্নার এবং ঋদ্ধির জন্য হায়দরাবাদ ২০ ওভারে করল ২১৯ রান। সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট পড়ল দিল্লির। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ারের দল থামল ১৩১ রানে। সৌজন্যে রশিদ খানের স্পিন ভেল্কি। ৭ […]
মৃতের দেহ অদলবদল , হাওড়ায় কোভিড হাসপাতালে চাঞ্চল্য।
হাওড়া, ১৯ এপ্রিল:- তিনদিন পরেও কোভিড হাসপাতাল থেকে মিলল না দেহ। অভিযোগ, উল্টে পরিবারের হাতের তুলে দেওয়া হয় অন্য একজনের দেহ। হাওড়ায় এক কোভিড হাসপাতালে রোগীর দেহ বদলের অভিযোগ উঠল। দাশনগরের একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠেছে ওই অভিযোগ। জানা গেছে, হৃদরোগের সমস্যা হওয়ায় বৃহস্পতিবার প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আশরাপ আলি মিদ্যাকে (৭০)। করোনা […]






