হুগলী,৭ জানুয়ারি:- হাড়হিম করা ঠান্ডাকেও মঙ্গলবারও হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড় মেলায় কিন্তু সাধারণের ভিড় উপচে পড়লো। আর হবে নাই বা কেনো এই মেলা তো শুধুই মেলা নয়, এই মেলা হলো রিষড়া শহরের এক ঐতিহ্য। মেলা কমিটির পক্ষে রিষড়া পুরসভার পৌরসদস্য শুভজিৎ সরকার বলেন ছোট থেকেই ৩০ বছর ধরে এই মেলায় এলেও আগে সাধারণ মানুষ হিসাবে আসতাম।কাউন্সিলর হবার পর পাঁচ বছর ধরে এলেও সক্রিয়ভাবে চার বছর ধরে দায়িত্ব নিয়ে করছি। আগের থেকে এখনকার মেলার অনেক তফাৎ। মিনি ভারত এই রিষড়ায় সর্বধর্ম নির্বিশেষে এই মেলা মিলনমেলায় পরিণত হয়েছে।
Related Articles
ভাতা বাড়ছে আশা কর্মীদের।
কলকাতা, ১৮ আগস্ট:- রাজ্যের স্বাস্থ্য দফতর বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত হারে আশা কর্মীদের উৎসাহ ভাতা দেওয়ার কথা জানিয়েছে। মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কাজ করার জন্য তারা এবার থেকে ২০০ টাকা করে উৎসাহ ভাতা পাবেন। জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণে সহায়তার জন্য তাদেরকে সপ্তাহে একদিন করে উপস্থিতির জন্য ৬০ টাকা করে দেওয়া হবে। শিশুদের টিকাকরণের তালিকা […]
পুজোর মুখে ট্রেন পথে গাঁজা পাচারের অভিযোগ, পুলিশের জালে ৪।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- চেন্নাই থেকে কলকাতায় ট্রেন পথে গাঁজা পাচার রুখলো হাওড়া সিটি পুলিশ। চেন্নাই থেকে আসা ট্রেনে চার যুবক গাঁজা সাপ্লাই করতে আসছে শহরে গোপন সূত্রে এই খবর পেয়ে যাত্রী সেজে দাঁড়িয়ে থাকা হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা এদের হাতেনাতে ধরে ফেলেন। প্রায় ১৫০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এই গাঁজা কোথায় নিয়ে […]
শিবপুরে প্রকাশ্যে শ্যুটআউটের ঘটনা , মৃত এক যুবক , জখম তার সঙ্গী।
হাওড়া , ১৭ নভেম্বর:- সোমবার ভাইফোঁটার দিন রাতে প্রকাশ্যে শ্যুটআউটের ঘটনা ঘটে গেল হাওড়ার শিবপুর থানা এলাকার রামকৃষ্ণপুর লেনে। প্রকাশ্যেই এক যুবককে গুলি করে খুন করা হয়। জখম হয়েছেন আরও এক যুবক। ঘটনাটি ঘটে রাত পৌনে ৯টা নাগাদ। পুলিশ সূত্রে জানা গেছে, শিবপুর থানা এলাকার পিএম বস্তির বাসিন্দা ওই যুবক এদিন তাঁর এক যুবকের সঙ্গে […]








