Potatoes and onionsহাওড়া , ৭ নভেম্বর:- আলু পেঁয়াজের কালোবাজারি রুখতে শনিবার সকালে হাওড়ায় বেশ কয়েকটি বাজারে অভিযান চালাল হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট শাখা। এদিন সকাল থেকেই এনফোর্সমেন্ট শাখার টিম হাওড়ার কদমতলা বাজার, কালিবাবুর বাজার ও শিবপুর বাজারে অভিযান চালান।ইবি-র ইন্সপেক্টর সহ অন্যান্য আধিকারিকরা এদিন হাওড়া শহরের বাজারগুলিতে খুচরো ও পাইকারি বিক্রেতাদের কাছে যান। বিক্রেতাদের কাছে কাগজপত্র ও স্টক পরীক্ষা করে দেখেন তাঁরা। তবে, কালোবাজারির প্রমাণ মেলেনি। যে সব ব্যবসায়ীরা মজুত সংক্রান্ত সরকারি নির্দেশিকার কথা জানেন না, তাঁদেরও এদিন সচেতন করা হয়। কোনও বাজারে যাতে আলু পেঁয়াজের কালোবাজারি না হয়, সে বিষয়টিও এদিন বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
Related Articles
অমিত শাহের ভার্চুয়াল সভায় ভিড় উপচে পড়লো শ্রীরামপুরে বিজেপি নেতা পরাগ মিত্রর বাড়িতে।
হুগলি , ৯ জুন:- করোনার জন্য প্রকাশে সভা করা যাবে না।তা বলে কি রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকবে না,একদমিই না। কারণ বছর ঘুরলেই রাজ্যে ভোট। তার আগে মাটি শক্ত করার জন্য করোনার মধ্যেই অনলাইনে ভার্চুয়াল সভা হয়ে গেলো অমিত শাহের।আজ সকাল ১১ টায় এই কর্মসূচি শুরু হয়।উপস্থিত ছিলেন রাজ্যের প্রত্যেকটি হেভিওয়েট বিজেপি নেতা থেকে নেত্রী রা। […]
মাহেশ, ফুরফুরা ও তারকেশ্বরের মতো তীর্থস্থানে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ রাজ্যের, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৪ নভেম্বর:- তৃণমূল কংগ্রেস সরকারের হাত ধরে রাজ্য বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বিধানসভায় আজ পর্যটন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন রাষ্ট্র সংঘের মঞ্চে রাজ্যকে পর্যটন গন্তব্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছে এই রাজ্য। সেই স্বীকৃতির প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন […]
চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পালিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- চন্দননগর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে পালিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বেলুন উড়িয়ে শুক্রবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সূচনা করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। চন্দননগর পুলিশ কমিশনারেটের ১৫ জন সিভিক ভলান্টিয়ার এবং ট্রাফিক হোমিগার্ডকে ভালো কাজের জন্য পুরস্কৃত করেন পুলিশ কমিশনার। এদিন বিভিন্ন স্কুলের […]








