হাওড়া,৮ জানুয়ারি:- বন্ধ সফল করতে হাওড়া জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় নামল বাম কর্মীরা।বুধবার, নাগরিক সংশোধনী আইন,এন আর সি,দ্রব্যমূল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ভারত বন্ধের ডাক দিয়েছে বাম দল গুলি। সকাল থেকেই সেই বনধ সফল করতে রাস্তায় নামে তারা। বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটে হাওড়ায় এখনও পর্যন্ত তেমন কোনও প্রভাব পড়েনি।সকালে বনধ সমর্থনকারীরা বালির নিমতলার কাছে সরকারি বাস এবং অন্যান্য গাড়ি আটকানোর চেষ্টা করলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সেখানে কার্যত নীরব দর্শক ছিল বলে অভিযোগ। এই মুহূর্তে এখনও পর্যন্ত সেখানে অবরোধ চলছে।এদিন সকালে বনধ সমর্থনকারীরা হাওড়ার শানপুর মোড়ে জড়ো হয়। সেখানে গাড়ি আটকানোর চেষ্টা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related Articles
রীতি মেনে সপ্তমীর সকালে হাওড়াতেও গঙ্গার ঘাটে চলছে কলা বউ স্নান।
হাওড়া , ২৩ অক্টোবর:- রীতি মেনে সপ্তমীর সকালে হাওড়াতেও গঙ্গার ঘাটে চলছে কলা বউ স্নান। আজ দুর্গাপূজার মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে সপ্তমীর পূজা। হাওড়াতেও গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। করোনা আবহের মধ্যেই শুক্রবার সপ্তমীর সকালে কলা বউয়ের স্নানপর্ব চলছে গঙ্গার ঘাটগুলিতে। মঙ্গলশঙ্খ, কাঁসর ঘন্টায় ঢাকের বাদ্যিতে সাত সকালে শুরু […]
আগামী বছর মন্ত্রিসভা জেলে বসেই ঠিক করতে হবে মুখ্যমন্ত্রীকে- বিস্ফোরক দিলীপ ঘোষ।
কলকাতা, ১২ আগস্ট:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরের মন্ত্রীসভা জেলে বসেই ঠিক করতে হবে। কটা মাত্র টাকার পাহাড় দেখেছে সাধারণ মানুষ এবারে তো পাহাড়ের পর পাহাড় দেখবে। বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে আজ রাজ্যে ফিরেই তৃণমূলকে কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। উপ রাষ্ট্রপতি নির্বাচনের পালা শেষ করে আজ রাজ্যে ফিরলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। […]
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজনীতি ছেড়ে মিমিক্রি প্রফেশনটাকে বেছে নেওয়া: নিশীথ প্রামাণিক।
হাওড়া, ৮ মে:- কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজনীতি ছেড়ে মিমিক্রি প্রফেশনটাকে বেছে নেওয়া। উনি দেশের উপরাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যপাল পর্যন্ত সকলের মিমিক্রি করে বেড়াচ্ছেন। এসব ওনার সাজেনা। উনি বিধায়কদের সঙ্গে পর্যন্ত দুর্ব্যবহার করছেন। প্রচারের গাড়ি থেকে নিচে নামিয়ে দিচ্ছেন। আর ওনার ডোমজুড় কেন্দ্রের মানুষ গত চারদিন থেকে পানীয় জল পর্যন্ত পাচ্ছেন না। বুধবার বিকেলে প্রচারে […]








