অঞ্জন চট্টোপাধ্যায়,৪ জানুয়ারি:- সেই প্লাজাই হারাল ইস্টবেঙ্গলকে। একেবারে শেষ মুহূর্তের গোলে। ৯০ মিনিটে ইজরায়েল গুরুং-এর ক্রস থেকে সেকেন্ড পোস্টে হেড করে গোল করে যান এই ত্রিনিদাদ টোবাগোর ফুটবলার। প্রথমার্ধে চার্চিল খোলসে ঢুকে থাকলেও দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরোতে থাকে। বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে তারা। ৬২ মিনিটে একা বল নিয়ে বক্সে ঢুকে পড়েন প্লাজা। কোনওরকমে সামাল দেন লাল-হলুদের তেকাঠির নীচে দাঁড়ানো মাওয়াইয়া রালতে। এরপর ৬৪ মিনিটে ফের প্লাজার দুরন্ত হেড সেভ করেন ইস্টবেঙ্গল গোলরক্ষক।
চোট সারিয়ে লাল-হলুদ মাঝমাঠে এদিন ফিরেছিলেন লালরিনডিকা রালতে। কিন্তু তেমন কোনও ছাপ ফেলতে পারলেন বহু যুদ্ধের নায়ক। ৬৮ মিনিটে চার্চিল বক্সে সহজ সুযোগ নষ্ট করেন ডিকা। বক্সের ভিতরে বল পেয়ে উড়িয়ে দেন পোস্টের উপর দিয়ে। ৮৫ মিনিটে মার্তি ক্রেসপির দুরন্ত শট ক্রসপিসে লেগে বেরিয়ে যায়। এই ম্যাচ হারের ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৫ ম্যাচে ৮। লাল-হলুদের পরের ম্যাচ ১৫ জানুয়ারি গোকুলাম কেরালার বিরুদ্ধে। সেই ম্যাচে ঘরের মাঠে খেলতে নামবে আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা। আইলিগের বাকি ম্যাচগুলিতে স্প্যানিশ তারকা জুয়ান মেরা গঞ্জালেস যতটা ঝলক দেখিয়েছিলেন, এদিন তাঁকেও কিছুটা ম্রিয়মান দেখায়। নির্বাসন কাটিয়ে এদিন মাঠে ফিরেছিলেন হ্যামেস স্যান্টোস কোলাডোও।Related Articles
দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবথেকে পিছিয়ে মমতা! লজ্জা না গর্ব?
সোজাসাপটা ডেস্ক, ৩১ ডিসেম্বর:- এই মুহূর্তে দেশের মধ্যে সব থেকে পিছিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! পিছনোর পরিমাণ এতটাই যে তার ধারেকাছে কেউ নেই! হ্যাঁ, এটাই সত্যি! অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের (এডিআর) চলতি বছরের শেষ সমীক্ষা অনুয়ায়ী দেশের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। অন্যদিকে, ওই রিপোর্টে দেশের ‘ধনীতম’ মুখ্যমন্ত্রী […]
বিজেপির অপপ্রচারের জবাব দিতে হাওড়ায় সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী।
হাওড়া , ১১ জুন:- করোনা এবং আমফান পরিস্থিতিতেও বিজেপি সহ বিরোধী দলগুলির লাগাতার অপপ্রচারের বিরুদ্ধে এবার সরব হলেন প্রবীণ তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী। বুধবার সন্ধ্যায় সাঁত্রাগাছিতে এক সাংবাদিক বৈঠকে বিরোধীদের অপপ্রচারের জবাব দেন তিনি। জটুবাবু বলেন, করোনা এবং আমফান পরিস্থিতিতে এই বিপর্যয়ের সময়েও বিজেপি সহ বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কুৎসা করছে। দলের নির্দেশেই […]
রীতি মেনে রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালিত হল কামারপুকুর মঠে।
মহেশ্বর চক্রবর্তী, ৪ মার্চ:- রীতি মেনে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি পালিত হলো হুগলি জেলার কামারপুকুর মঠ ও মিশনে। করোনার কোপ অনেকটাই কমেছে। তাই কামারপুকুর মঠ ও মিশনে এদিন জন্মতিথি উৎসব উপলক্ষ্যে ব্যাপক ভির পুর্নার্থীদের। এদিন ঠাকুরের ১৮৭ তম জন্মতিথি। শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথির অনুষ্ঠানে সেজে ওঠে কামারপুকুর মঠ ও মিশন। ভোর থেকেই শুরু হয় পুজো […]










