হাওড়া , ১১ জুন:- করোনা এবং আমফান পরিস্থিতিতেও বিজেপি সহ বিরোধী দলগুলির লাগাতার অপপ্রচারের বিরুদ্ধে এবার সরব হলেন প্রবীণ তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী। বুধবার সন্ধ্যায় সাঁত্রাগাছিতে এক সাংবাদিক বৈঠকে বিরোধীদের অপপ্রচারের জবাব দেন তিনি। জটুবাবু বলেন, করোনা এবং আমফান পরিস্থিতিতে এই বিপর্যয়ের সময়েও বিজেপি সহ বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কুৎসা করছে। দলের নির্দেশেই আমরা এর বিরুদ্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়েছি। আমফানের বিপর্যয়ের পর আমরা রাস্তায় নেমে কাজ করেছি। ভেঙে পড়া গাছ কেটে রাস্তা থেকে সরানো হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে ত্রিপল পাঠানো হয়েছে।
করোনা পরিস্থিতিতে গরিব পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রতি পরিবার পিছু রেশন থেকে বিনামূল্যে চাল দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে পুর নির্বাচন করা না গেলেও উন্নয়নের কাজ থেমে নেই। পুর প্রশাসকের মাধ্যমে কাজ করা হচ্ছে। বিদায়ী পুরবোর্ডের কাউন্সিলর, মেয়র পারিষদরা তাদের নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন। জটুবাবু দাবি করেন তিনি নিজেও তাঁর বিধানসভা এলাকার ১০টি ওয়ার্ডে বিধায়ক তহবিলের অর্থে উন্নয়নের কাজ করেছেন। এদিনের সাংবাদিক বৈঠকে দলের মেয়র পারিষদ, কাউন্সিলর ও পদাধিকারীরা উপস্থিত ছিলেন।Related Articles
রেল নিয়ে রাজনীতি নয়, হাওড়ায় মন্তব্য রেলমন্ত্রীর।
হাওড়া, ২১ জুন:- বুধবার বিকেলে হাওড়া ময়দান থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড পর্যন্ত প্রসারিত পথ পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পরিদর্শনের আগে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন তিনি ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান সহ আন্ডার ওয়াটার টানেল পরিদর্শন করেন।এদিন সাংবাদিক সম্মেলন করে রেলমন্ত্রী জানান, মেট্রোর কাজ খতিয়ে দেখার সাথে সাথে মেট্রো রেলের ইঞ্জিনিয়ার […]
শুভ নয় , অশুভ নববর্ষ পোশাক বিপনীদের।
সুদীপ দাস,১৪ এপ্রিল:- লকডাউনে মুখ থুবরে পড়েছে চৈত্র সেলের বাজার। বাংলা ক্যালেন্ডারের শেষ মাসের এই সেল মূলতঃ রেডিমেড পোষাক ব্যাবসায়ীদের জন্যই। জামা-কাপড় বিপনীদের কাছে বছরে দুটো মরসুম। দূর্গা পুজোর পর “চৈত্র সেল”। পুজোর বাজারে লোকসানের মুখ দেখলেও চৈত্র মাসে মিলত লক্ষ্মী লাভ। কিন্তু করোনা ঠেকাতে সরকার লকডাউনের নির্দেশ চৈত্র সেলে জল ঢেলেছে। চৈত্র মাসের ১ম […]
রোগীর দেখার ব্যাপারে অবহেলার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে।
ঝাড়গ্রাম , ২০ জানুয়ারি:- রোগীর সাথে অমানবিক আচরণের অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ভাঙ্গাগড় গ্রামীন হাসপাতালে ৪৫ মিনিট ধরে রোগীকে গাড়ির মধ্যে ফেলে রেখে অন্যত্র রেফার করার অভিযোগ উঠল পরিবারের পক্ষ থেকে। জানা গিয়েছে, কেশিয়াড়ির বাসিন্দা হাতিনা বিবিকে অসুস্থ অবস্থায় আনা হলে ৪৫ মিনিট গাড়িতেই পড়ে থাকেন তিনি। ডাক্তার এলেন ঠিকই কিন্তু দেখলেন […]









