অঞ্জন চট্টোপাধ্যায়,৪ জানুয়ারি:- কাশ্মীরে প্রচণ্ড ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও ছিল । কাশ্মীরে কৃত্রিম ঘাসের মাঠে খেলা । অনভ্যস্ত মাঠে মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ বেইটিয়া, ফ্রান গঞ্জালেসদের । সেই কারণেই মূল স্টেডিয়ামে অনুশীলন করল মোহনবাগান । সেখানেও নিরাপত্তার ঘেরাটোপ । ফলে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকলেও সাধারণের উপর নিষেধাজ্ঞা বহাল ছিল । কাশ্মীরে ইন্টারনেট ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি । ফোনে যোগাযোগও মাঝেমধ্যে কঠিন হয়ে পড়ছে ।
রবিবার বেলা সাড়ে 11টার সময় খেলা । কিবু ভিকুনা আজ দলকে ম্যাচের সময় অনুশীলন করান । হাড় কাঁপানো ঠান্ডা মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা উপভোগ করলেও ভারতীয় ফুটবলাররা মানিয়ে নিতে সমস্যায় পড়ছেন । তবে, আবহাওয়ার প্রতিকূলতা, অনভ্যস্ত কৃত্রিম ঘাসের মাঠ ছাপিয়ে সবুজ-মেরুন সাজঘরে এখন একটাই স্লোগান,;মিশন থ্রি পয়েন্ট। দলের অনুশীলন ও প্রস্তুতিতে খুশি সবুজ-মেরুন হেডস্যার । বলছেন, রিয়াল কাশ্মীর শক্তিশালী দল । তাদের সামলানোর চ্যালেঞ্জ কঠিন হলেও আমরা তা সামলাতে প্রস্তুত ।Related Articles
হাওড়ায় রেলের গোডাউনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার।
হাওড়া, ২৭ মার্চ:- রেলের গোডাউনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়। সন্দেহ, জুয়ার ঠেকে কোনও ঝামেলা নিয়ে পিটিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। এরপর দেহ ঝুলিয়ে দেওয়া হয় গোডাউনের শেডে। হাওড়া রামকৃষ্ণপুর ঘাটের কাছে রেলের গোডাউন থেকে রবিবার সকালে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রায় ২৫ ফুট উঁচু শেড থেকে […]
স্বাধীনতা দিবসের প্রাক্কালে অভিনব ট্রাম যাত্রার সূচনা।
কলকাতা, ৫ আগস্ট:- মাত্র আর কিছুদিন তারপর এই আসছে ১৫ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। সেই লক্ষ্যেই এদিন সেন্ট্রাল ডিভিশন পোস্টাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হল। সমগ্র দেশ ও রাজ্যের পাশাপাশি,, শহর কলকাতায় প্রতিটি মানুষের কাছে দেশের মানুষের গর্বের তেরঙ্গা ঝান্ডাকে পৌঁছে দেওয়া যায়। দেশের মানুষ যাতে আরো দেশাত্মবোধে উদ্বুদ্ধ হতে পারেন। সেই […]
দাসনগরের নেশামুক্তি কেন্দ্রে রোগীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, ঘটনায় আটক চার।
হাওড়া, ১৬ আগস্ট:- হাওড়ার দাসনগরের নেশামুক্তি কেন্দ্রে রোগীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই হোমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ভোররাতে ওই রোগী মারা যান বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম শুভজিত ঘরামি (৩১)। মঙ্গলবার রাতে বাউড়িয়া হাসপাতাল থেকে দাসনগরের ওই বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের […]









