কলকাতা,১৪মার্চ;- ধাপে ধাপে আগামী বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে। প্রথম ক্ষেত্রে ১২৫কোম্পানি, তারপর ১৭০ কোম্পানি, সম্প্রতি ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর আরো ২৩০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে। ফলে রাজ্যে প্রথম দফা নির্বাচনের আগেই ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত। এর আগে নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছে। রাজ্যের বিধানসভা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ তা আগেভাগেই প্রমাণ হয়েছে। কমিশন সূত্রে খবর প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে রাজ্য পুলিশকে কমিশন কোথায় কিভাবে ব্যবহার করবে তার কোনো রকম ভাবে স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। প্রসঙ্গত নির্বাচন কমিশন সিভিক ভলেন্টিয়ার, গ্রীন পুলিশদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে। অতএব কেন্দ্রীয় বাহিনীর সাথে রাজ্য পুলিশকে কিভাবে এই নির্বাচনে ব্যবহার করতে চলেছে সেটাই এখন দেখার।
Related Articles
বামেদের সদস্যই এবার নবগ্রামের তৃণমূল অঞ্চল যুব সভাপতি, ফেসবুকে ভাইরাল ভিডিও।
হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- হুগলি জেলায় যুব তৃণমূলের নেতৃত্বের বড় ভুল সামনে চলে এলো, কোন্নগরের নবগ্রাম অঞ্চল যুব সভাপতির নাম ঘোষণার পরেই। এবার নবগ্রাম অঞ্চল যুব সভাপতি করা হয়েছে চিরঞ্জিত ভট্টাচার্যকে। কিন্তু চিরঞ্জিত এর ফেসবুক প্রোফাইলের একটি ভিডিও ভাইরাল হতেই ধরা পড়েছে হুগলি জেলা যুব তৃণমূল নেতৃত্বের ভুল। চিরঞ্জিত এর ফেসবুক প্রোফাইলে পোস্ট এ দেখা যাচ্ছে […]
পুলিশের তৎপরতা , আবারও শহরে অঙ্গ প্রতিস্থাপনের জন্যে করা হল গ্রিন করিডোর।
হাওড়া , ২ মার্চ:- মঙ্গলবার বিকেলে সল্টলেকের বেসরকারি হাসপাতাল থেকে হাওড়ার আন্দুল রোডের বেসরকারি হাসপাতালে গ্রিন করিডোর করে নিয়ে আসা হলো হার্ট। হাওড়া সিটি পুলিশ ও কলকাতা পুলিশের সমন্বয়ে প্রায় ১৮ কিলোমিটার রাস্তায় তৈরি করা হয় ওই গ্রিন করিডোর। জানা গেছে, সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হয় পশ্চিম মেদিনীপুর জেলার বাদলপুরের বাসিন্দা বছর […]
আজ থেকে হাওড়ার চারটি থানা এলাকায় সম্পূর্ণ লকডাউন।
হাওড়া,২৭ এপ্রিল:- আজ সোমবার সপ্তাহের প্রথম দিন থেকেই হাওড়া সিটি পুলিশ এলাকার চারটি থানা এলাকা সম্পূর্ণ লকডাউন করল জেলা প্রশাসন। এই থানাগুলি হল মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, হাওড়া, ও শিবপুর। এই সম্পূর্ণ লকডাউনে খোলা থাকবে না ওই চারটি থানা এলাকার কোনও বাজার, দোকান। এমনকী ওষুধ দোকান বন্ধ থাকবে। কোথাও লকডাউন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে পুলিশ […]







