হুগলি,১ জানুয়ারি:- পড়াশুনার জন্য মায়ের বকাবকির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেনীর ছাত্র। মৃত ওই ছাত্রের নাম সূর্য্যদীপ সরকার(১৪)। সূর্য্যদীপের বাড়ি চুঁচুড়া থানার ধরমপুর তাঁতিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বছরের শেষ দিন রাতে পাড়ার বন্ধুর জন্মদিনে গিয়েছিলো চুঁচুড়া দেশবন্ধু হাই স্কুলের ছাত্র সূর্য্যদীপ। আজ সকালেও সে পড়তে না বসায় তাঁর মা তাঁকে বাকাবকি করে। এরপর বেলার দিকে সে নিজের ঘড়ে ঢুকে দরজা বন্ধ করে দেয়।
বহু ডাকাডাকির পরও সূর্য্যদীপ দরজা না খোলায় দুপুর ১টা নাগাদ প্রতিবেশীরা দরজা ভেঙে দেখে টালির চালার ঘড়ে গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলছে সূর্য্যদীপ। তড়িঘড়ি তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। পুলিশ সূর্য্যদীপের মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। মায়ের সামান্য বকাবকির জন্য কিশোর বয়সেই মৃত্যুর পথ বেছে নেবে সে তা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। ঘটনার পর গভীর শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়।Related Articles
করোনা সতর্কতা হিসাবে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় দিল্লির মতো ‘ইভেন অড সিস্টেমে’ দোকান বাজার খোলার সিদ্ধান্ত।
হাওড়া , ১৪ জুলাই:- করোনা সতর্কতা হিসাবে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় দিল্লির মতো ‘ইভেন অড সিস্টেমে’ দোকান বাজার খোলার সিদ্ধান্ত নিল প্রশাসন। এই পদ্ধতি শুরুর আগে মঙ্গলবার সকালে হাওড়া সিটি পুলিশ ও হাওড়া পুরনিগমের যৌথ উদ্যোগে মালিপাঁচঘড়া থানা এলাকার হরগঞ্জ বাজার জীবাণুমুক্তকরণ করা হয়। পুরনিগম ও পুলিশের আধিকারিক, ব্যবসায়ী সমিতির কর্মকর্তা, প্রাক্তন পুরপিতার উপস্থিতিতে এদিন […]
মাটিগাড়ায় পুলিশ হেপাজতে ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশ লাইনে ক্লোজ পাঁচ।
দার্জিলিং,২৯ ফেব্রুয়ারি:- মাটিগাড়া থানায় পুলিশ হেপাজতে ব্যক্তির মৃত্যুর ঘটনায় মাটিগাড়া থানার তিনজন পুলিশ কর্মী ও দুজন সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হল।জানা গিয়েছে যে পুলিশ কমিশনার ত্রিপুরারি অর্থবের নির্দেশে বিভাগীয় তদন্ত চলাকালীন ওই পাঁচজন পুলিশ কর্মীকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই পুলিশ কর্মীদের নাম জানাতে চায়নি পুলিশকর্তারা। যদি ওই […]
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিদিকে বল কর্মসূচি পালন করা হলো শ্রীরামপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে।
অরুন মুখোপাধ্যায়,১১ জানুয়ারি:- বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হলো শ্রীরামপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে দিদিকে বল কর্মসূচি এদিনের এই অনুষ্ঠানে শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় স্থানীয় কাউন্সিলর তাপস মিত্র , তিয়াসা মুখার্জি, ঝুম মুখার্জি এবং চেয়ারম্যান কাউন্সিলগৌর দে উপস্থিত ছিলেন। ডাক্তার সুদীপ্ত রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এলাকার বিভিন্ন বাড়িতে যান সেখানকার মানুষদের সঙ্গে […]








