অরুন মুখোপাধ্যায়,১১ জানুয়ারি:- বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হলো শ্রীরামপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে দিদিকে বল কর্মসূচি এদিনের এই অনুষ্ঠানে শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় স্থানীয় কাউন্সিলর তাপস মিত্র , তিয়াসা মুখার্জি, ঝুম মুখার্জি এবং চেয়ারম্যান কাউন্সিলগৌর দে উপস্থিত ছিলেন। ডাক্তার সুদীপ্ত রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এলাকার বিভিন্ন বাড়িতে যান সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা জানেন এবং তাদের পরামর্শ দেন যদি কোনরকম কোন অভাব অভিযোগ থাকে তা যেন তারা দিদিকে বল যে কর্মসূচি নেয়া হয়েছে সেখানে নির্দিষ্ট নম্বরে ফোন করে তারা তাদের অভিযোগ জানান। বিধায়ক এদিন বেশ কয়েকটি স্থানীয় মানুষদের সমস্যা সঙ্গে সঙ্গে সমাধান করে দেন। অসুস্থ এক বৃদ্ধার কলকাতার হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করেন। এদিনের অনুষ্ঠানে প্রচুর স্থানীয় মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
Related Articles
জোড়া পুরস্কারে লক্ষাধিক টাকার ‘লক্ষ্মী’ লাভ চুঁচুড়ার অভিজ্ঞানের।
হুগলি, ২৯ অক্টোবর:- দেবীপক্ষের সূচনাতে মহালয়ার প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের “জাতীয় মেধা সম্পদ” পুরস্কার লাভ করে চুঁচুড়ার নারকেল বাগানের বাসিন্দা অভিজ্ঞান কিশোর দাস। পুরস্কার হিসেবে এই কিশোর বিজ্ঞানী পায় একটি মেডেল, শংসাপত্র এবং এক লক্ষ টাকা। এবার সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহর থেকে পুরস্কার উড়ে এল অভিজ্ঞানের কাছে। তার নির্দেশিত পন্ডিত মধুসূদন গুপ্তর জীবনীর ওপর নির্মিত […]
কালীপুজো ও দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে বেলুড় মঠ।
হাওড়া, ৩ নভেম্বর:- আগামীকাল শ্যামাপূজা উপলক্ষে সেজে উঠল বেলুড় মঠ। রঙিন আলো দিয়ে মঠ চত্বর সাজানো হয়েছে। রংবাহারি আলপনা আঁকা হয়েছে মূল মন্দিরের কালীপুজো স্থানে। উল্লেখ্য, আগামীকাল শ্যামাপূজা উপলক্ষে বেলুড় মঠ অন্যান্য দিনের মতো ভক্তদের জন্য সঠিক সময় খোলা থাকবে। Post Views: 481
হাওড়ায় বহুতলে আগুন।
হাওড়া, ২২ সেপ্টেম্বর:- হাওড়ার শিবপুরের শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ স্কুল সংলগ্ন একটি বহুতল আবাসনে আগুন। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কলেজ ঘাট ব্লেডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, ৭৮/৮ কলেজ ঘাট রোডের অভিষেক আবাসনে সিঁড়ির নিচে আগুন লাগে। অভিযোগ বৈদ্যুতিক সামগ্রী রক্ষণাবেক্ষণের অভাব ছিল ওই আবাসনে এমনই অভিযোগ দমকলের। Post Views: […]











