হুগলি,২১ ডিসেম্বর:- ক্রিকেট অনুশীলন থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম এক খেলোয়াড়। সরোজিৎ সাউ, ( ২৮) ব্যান্ডেল বি,টি,পি,এস ক্রিকেট একাডেমীর ছাত্র। সরোজিৎ এর বাড়ি বাঁকুড়ার মুকুটমণিপুরে হলেও হাওড়ার একটি আবাসনে থাকত। প্রতিদিনের মত প্র্যাকটিস সেরে ফেরার পথে ব্যান্ডেল কারশেড এর কাছেই ট্রেন থেকে পড়ে যায়, প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হসপিটালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্তানান্তরিত করা হয়েছে।
Related Articles
লতা মঙ্গেসকারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবীন্দ্র সদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। সমাজবাদী পার্টির সমর্থনে উত্তরপ্রদেশে ভোট প্রচারে রওনা হওয়ার আগে তিনি রবীন্দ্রসদনে যান। রাজ্য সরকারের তরফে আয়োজিত এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অরূপ রায়, শশী পাঁজা, মদন মিত্র, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন প্রমুখ। বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষ […]
রাজ্যে অক্সিজেনের সংকট শীঘ্রই মিটবে – চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা , ১১ মে:- খুব শীঘ্রই রাজ্যে অক্সিজেনের সংকট মিটে যাবে বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর স্বাস্থ্য ভবনে তিনি সাংবাদিকদের বলেন, অক্সিজেনের যোগান বাড়াতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। বর্তমানে বিশেষ করেই বিভিন্ন বেসরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে ঘাটতি হওয়ার জন্য তিনি সমন্বয়ের অভাব কে দায়ী করেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী […]
রিষরায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ভুয়ো সিআইডি।
হুগলি, ২৪ নভেম্বর:- গাড়ির সামনে লাগানো পুলিশ বোর্ড লাগিয়ে ঘোড়ার সময় আটক,তল্লাসীতে মেলে আগ্নেয়াস্ত্র কার্তুজ। হুগলিতে ভুয়ো আয়কর অফিসারের পর এবার ভুয়ো সিআইডি ধরা পড়ল। রিষড়ার ৩ নম্বর রেলগেটের সামনে থেকে ভুয়ো সিআইডির পরিচয় দেওয়া ছয়জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নাকা চেকিং করার সময় তিন নম্বর রেলগেট এলাকায় একটি […]








