কলকাতা,১৯ ডিসেম্বর:- এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধীতায় কলকাতার উত্তর থেকে দক্ষিণ পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম থেকে বুধ প্রতিবাদে শহরের রাজপথ কাঁপানোর পর বৃহস্পতিবার রানি রাসমনি রোডে প্রতিবাদ সভা করলেন তিনি। এদিন সভার শুরুতেই কাঁসর ঘন্টা বাজান মুখ্যমন্ত্রী। আমরা সবাই নাগরিক এই আওয়াজ তাকে আমাদের তুলে ধরতে হবে। কারো দয়ায় আমরা এখানে বাস করি না। ৭৩ বছর পর আমাদের প্রমাণ করতে হবে আমরা নাগরিক কি নাগরিক না এটা খুব লজ্জার। বিজেপির নেতারা দেশের স্বাধীনতার আন্দোলন করেনি। দেশ ভাগাভাগি করছে এখন। আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা নানান সামাজিক আন্দোলন করবো। এই ভাবে আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাবো। নাগরিক সংশোধনী আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। একটা রাজনৈতিক দল ঠিক করবে কে থাকবে আর কে থাকবে না,সেটা হয় না। বিজেপির বিরুদ্ধে আছে ৬২% মানুষ। আজ আমাদের দুর্ভাগ্য। বিজেপির মাদুলি পরে প্রমাণ করতে হবে। যে আমরা এই দেশের নাগরিক কি নাগরিক না। বিজেপি করলে ভালো না করলে কালো, বিজেপি না করলে জেলে।
রামচন্দ্র গুহার মতো মানুষকে অসম্মান করা হয়েছে। গোটা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। এটা হিন্দু মুসলমান এর আন্দোলন নয়। দেশের মানুষের আন্দোলন এটা। বিজেপির খেলাকে বন্ধ করে দিন। বিজেপি বাজার থেকে টুপি কিনেছে। এই ধরনের টুপি পরে অশান্তির করবে। সবাইকে সতর্ক থাকতে হবে। বিজেপি ফেক ভিডিও করে। এটাকে বিশ্বাস করবেন না। এটাকে ছড়িয়ে দিচ্ছে। টাকা অনলাইনে নাম তুলে দিতে পারে ভুল ভাবে সেখানে নাম তুলতে পারে বিজেপি। সেখানে সতর্ক থাকতে হবে। জনগণনার নাম করে ফন্দি হতে পারে। সেই কারণে আমরা এখানে জনগণনা করতে দিচ্ছি না। সবাইকে ভয় দেখিয়ে, সংবিধান না মেনে যা ইচ্ছা করে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ, কর্ণাটক, দিল্লি বিজেপি শাসিত রাজ্যে ১৪৪ ধারা লাগু করা হয়েছে। যত দিন যাবে বাংলার মাটিতে আন্দোলন আরো বাড়বে। এই আন্দোলন নিজের অস্তিত্বের আন্দোলন। যত দিন যাবে বিজেপি তত ধাক্কা খাবে। তাই ধাক্কা সামলাতে হলে গণভোট হোক। রাষ্ট্রপুঞ্জের অধীনে হবে ভোট। একটা কমিটি তৈরি করে হোক ভোট। আগুন নিয়ে খেলবার চেষ্টা করবেন না। সব কিছু ফিরে পাওয়া যায়। অস্তিত্ব হারিয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না।Related Articles
অ্যাডিনো ভাইরাস নির্দেশিকা
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। রাজ্যের সবক’টি মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্য দফতরের কাছে পাঠানো ওই নির্দেশিকায় হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে প্রয়োজন হলে, মহিলা মেডিসিন ওয়ার্ডে শিশুরোগ বিভাগ খোলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। পাশাপাশি, ভেন্টিলেটর ঠিকমতো কাজ করছে কি না, […]
হাওড়ার শালিমারে বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেফতার আরপিএফ কর্মী। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগোতে চায় পুলিশ।
হাওড়া, ৬ জুন:- হাওড়ার শালিমারে বৃদ্ধকে নৃশংস খুনের ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্ত আরপিএফ জওয়ানকে। ধৃতের নাম সুকান্তকুমার সাউ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে ওই আরপিএফ কর্মীকে আটক করা হলেও পরে তাঁকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পুলিশ খুনের ধারায় (৩০২) মামলা রুজু করেছে। শনিবার অভিযুক্তকে হাওড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। […]
পুজোর ছুটির পর নিয়ন্ত্রিতভাবে স্কুলে পঠন-পঠন শুরু করতে চায় সরকার।
কলকাতা , ৫ আগস্ট:- রাজ্য সরকার পুজোর ছুটির পরে নিয়ন্ত্রিতভাবে স্কুলে পঠন-পাঠন শুরু করতে চায়। নবান্নে আজ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি বলেন রাজ্যে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই পুজোর ছুটির পরে একদিন অন্তর অন্তর স্কুল খোলার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। তিনি […]








